Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় প্রথম হওয়া শামীমও চূড়ান্ত গেজেটের বাইরে
জাতীয়

প্রথম হওয়া শামীমও চূড়ান্ত গেজেটের বাইরে

By Shamim RezaFebruary 7, 20263 Mins Read

চুয়াল্লিশতম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ১ হাজার ৪৯০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত ১ হাজার ৬৭৬ জন প্রার্থীর মধ্যে শেষ পর্যন্ত নিয়োগ থেকে বাদ পড়েছেন ১৮৬ জন, যা নিয়ে প্রশাসনিক ও পরীক্ষার্থী মহলে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।

চূড়ান্ত গেজেট

Advertisement

গত বৃহস্পতিবার প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি কর্মকমিশনের (পিএসসি) সুপারিশের প্রায় সাত মাস পর এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলো। প্রজ্ঞাপন অনুযায়ী, প্রশাসন ক্যাডারে সর্বোচ্চ ২৪৪ জন, পুলিশ ক্যাডারে ৪৮ জন, পররাষ্ট্র ক্যাডারে নয়জন, কর ক্যাডারে ১১ জন এবং নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ২৯ জনসহ বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৪৯০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদান করার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগ দিতে অনিচ্ছুক বলে গণ্য হবেন এবং তার নিয়োগপত্র বাতিল হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

পিএসসি গত ১১ নভেম্বর তৃতীয় দফায় ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। সে সময় ‘ত্রুটি-বিচ্যুতি’ সংশোধনের পর ১ হাজার ৬৭৬ জন প্রার্থীকে নিয়োগের জন্য চূড়ান্তভাবে সুপারিশ করা হয়। তবে সর্বশেষ প্রজ্ঞাপনে সেই তালিকা থেকে ১৮৬ জনের নাম বাদ পড়েছে।

এর আগে গত ৩০ জুন প্রথম দফায় চূড়ান্ত ফল প্রকাশ করা হলে ১ হাজার ৬৯০ জনকে উত্তীর্ণ ঘোষণা করা হয়। কিন্তু ওই তালিকায় ৩০৩ জন প্রার্থী একই ক্যাডারে বা তাদের পছন্দক্রম অনুযায়ী নিচের ক্যাডারে সুপারিশ পাওয়ায় যোগদান করতে অনাগ্রহী হন। ফলে পিএসসি ৬ নভেম্বর একটি সম্পূরক ফল প্রকাশ করে এবং তখন কিছু ত্রুটির কথা স্বীকার করে।

উল্লেখ্য, ২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, যেখানে বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নিয়োগের কথা ছিল।

পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েও বাদ শামীম : চূড়ান্ত গেজেট প্রকাশের পর সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অর্জনকারী শামীম শাহরিয়ারের বাদ পড়া। বৃহস্পতিবার প্রকাশিত চূড়ান্ত গেজেটে তার নাম না থাকায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

শামীম শাহরিয়ার ঢাকা মেডিক্যাল কলেজের কে-৭৩ ব্যাচের শিক্ষার্থী। তিনি রাজধানীর সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং নটর ডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। চূড়ান্ত ফল প্রকাশের সময় তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগে মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি এমআরসিপি পার্ট-১ সম্পন্ন করেন।

গত ৩০ জুন রাতে প্রকাশিত চূড়ান্ত ফলাফলে শামীম শাহরিয়ার পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অর্জন করেন। সে কারণে সর্বশেষ গেজেটে তার অনুপস্থিতি অনেককেই বিস্মিত করেছে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হয়েও নিয়োগ তালিকা থেকে বাদ পড়া ১৮৬ জনের বিষয়ে এখনও পিএসসি বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa