স্পোর্টস ডেস্ক : সৌদি আরবের ক্লাব আল-নাসর জয় পেলেও অভিষেক ম্যাচে তারকা ক্রিস্টিয়ানো রোনালদো পাননি গোলের দেখা। কিন্তু ক্লাবটির হয়ে খেলা প্রথম ম্যাচে ভক্তদের হৃদয় ছুঁয়েছেন ফুটবল শৈলী দিয়ে। ইত্তিফাকের বিপক্ষের ওই খেলায় এমনই এক শৈলী মন কেড়েছে নেটিজেনদের। সিআরসেভেনের নেয়া সেই বাইসাইকেল কিকের প্রশংসা চলছে ফুটবল বিশ্বে।

ক্রিস্টিয়ানো রোনালদো

Advertisement

গত রোববার (২২ জানুয়ারি) সৌদি আরবের মরসূল পার্কে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় আল নাসরের হয়ে অভিষেক হয় রোনালদোর। ইত্তিফাকের বিপক্ষে সৌদি প্রো লিগের ওই ম্যাচে ১-০ গোলে জয় পায় আল-নাসর। সেদিন পছন্দের তারকার গোল দেখতে মুখিয়ে ছিলেন ভক্তরা। তবে রোনালদো গোল না করলেও ফুটবলশৈলী দিয়ে ভক্তদের মন ভরিয়ে দিয়েছেন।

ম্যাচের ৭৪ মিনিটে ইত্তিফাকের ডি-বক্সের মধ্য থেকে একটি বাইসাইকেল কিক নেন রোনালদো। খেলা শেষে সেই ছবিটিই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এক খবরে বলেছে, অভিষেকের সেই ম্যাচে রোনালদোর দেয়া বাইসাইকেল কিকটি ফুটবল দৃষ্টিকোণ থেকে একটি সেরা মুহূর্ত উপহার দিয়েছে।

তবে রোনালদোর নেয়া ওই বাইসাইকেল কিকটি সফলতার মুখ দেখেনি। পায়ের পাশ দিয়ে হাওয়ায় ভাসা বলটি পড়ে যায় নিচে। বলটি পায়ে নিতে পারলে হয়তো দুর্দান্ত এক গোলের সাক্ষী হতে পারতেন ভক্তরা। আর অভিষেকে গোলও পেতেন রোনালদো। কিন্তু সেই মুহূর্তে ঘটেনি এমন কিছুই।

রোনালদো অবশ্য এর আগে অসংখ্যবার এমন কিক থেকে গোল করেছেন। এ জন্য বরাবরই তার কাছে ভক্তদের প্রত্যাশা থাকে বেশি। এ দিকে প্রথম ম্যাচের পরে দ্বিতীয় ম্যাচে আগামী ৩ ফেব্রুয়ারি রাত ৯টায় আল-ফাতেহের বিপক্ষে খেলতে পারেন পর্তুগিজ তারকা। হয়তো ভক্তদের প্রত্যাশিত গোলের দেখা সেদিনই পূর্ণ করতে পারেন রোনালদো।

স্ত্রীর মামলায় হেরে ভারতীয় দল থেকে বাদ শামি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.