ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, বেকার বা যেকোনো ব্যক্তি ইচ্ছেমতো যেখানে-সেখানে দাঁড়িয়ে ব্যবসা শুরু করতে পারবেন না। ঢাকা শহরে ব্যবসা করতে হলে সিটি করপোরেশনের অনুমতি নেওয়া বাধ্যতামূলক হবে। ফুটপাতে বা ভেন্ডিং ব্যবসার ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম-কানুন ও লাইসেন্স থাকতে হবে।

লাইসেন্স

Advertisement

তিনি জানান, প্রতিটি ভেন্ডরকে লাইসেন্স নিতে হবে এবং গলায় ফটো আইডি ঝুলিয়ে রাখতে হবে। পাশাপাশি ব্যবসার স্থানে মালামাল ও লাইসেন্স নম্বর স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে।

বুধবার (১৫ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) সামনের ফুটপাত দখলমুক্ত করে নান্দনিক পরিবেশ তৈরির পাইলট প্রকল্প উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

তিনি আরও জানান, এ বিষয়ে শৃঙ্খলা আনার জন্য এক মাস সময় নেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে পুলিশের সহযোগিতায় জরিপ করে কারা ঢাকায় ব্যবসা করতে পারবে তা চিহ্নিত করা হবে। এরপর নিয়মের আওতায় সবাইকে আনা হবে।

ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও শৃঙ্খলিত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। শুধু সিটি করপোরেশন বা পুলিশের একার পক্ষে এটি সম্ভব নয়। নাগরিক ও সিটি করপোরেশন একসঙ্গে কাজ করলে তবেই ভালো ফল পাওয়া যাবে।

তিনি আরও বলেন, ঢাকা শহর আমাদের মুখের মতো—একে পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। তাই কোনোভাবেই রাস্তায় ময়লা-আবর্জনা ফেলা যাবে না। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ প্রতিরোধে এখন থেকেই আশপাশ পরিষ্কার রাখতে হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.