Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মহাখালীতে ব্যবসায়ীদের দখলে ফুটপাত, ভোগান্তিতে পথচারীরা
জাতীয়

মহাখালীতে ব্যবসায়ীদের দখলে ফুটপাত, ভোগান্তিতে পথচারীরা

By Saiful IslamOctober 12, 20242 Mins Read

শিল্পী আক্তার, ঢাকা: রাজধানীর মহাখালীতে ফুটপাতগুলোতে বসছে অস্থায়ী দোকানপাট। কোনো কোনো স্থানে সড়কেও অস্থায়ী দোকানপাট বসানো হয়। ফলে সড়কে তীব্র যানজট লাগে। এতে পথচারীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। তাদের অভিযোগ কর্তৃপক্ষের তদারকি না থাকায় ব্যবসায়ীরা এমন সুযোগ নিচ্ছেন।

মহাখালীতে ব্যবসায়ীদের দখলে ফুটপাত, ভোগান্তিতে পথচারীরা

Advertisement

সরেজমিনে দেখা গেছে, মহাখালী কাঁচা বাজার এলাকায় ফুটপাত দখল করে জুতা, কাপড়, মোবাইল এ্যাসোসোরিস এর দোকান বসেছে। কিছুদিন আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অভিযান চালিয়ে উচ্ছেদ করলেও এখন আবার আগের মতো দখলে চলে গেছে।

মহাখালী ওয়্যারলেস গেইট মোড়, টিএন্ডটি স্কুল রোড থেকে বেলতলী পর্যন্ত, আমতলীতে আনবিক শক্তি কমিশন কোয়ার্টার রোড, টিবি গেট ক্যান্সার হাসপাতাল রোড এলাকার ফুটপাত ব্যবসায়ীদের দখলে। শুধু ফুটপাত নয় রাস্তাও দখলে। ওয়্যারলেস গেইট মোড়ে পথচারীদের বিশ্রামের জায়গাও চা দোকানদারের দখলে। ফুটপাত দখল হয়ে পথচারীদের হেঁটে যাওয়ার যায়গাও ফাঁকা নেই! এছাড়া ওয়্যারলেস গেইট মোড় দিয়ে টিএন্ডটি স্কুল রোড প্রবেশ মুখের ফুটপাত দখল করে ভ্যান স্ট্যান্ড বানানো হয়েছে বছর বছর ধরে।

পথচারী আবুল কালাম বলেন, ‘বর্তমানে পথে চলাচল কষ্টকর হয়ে গেছে। ব্যবসায়ীরা দিন দিন সড়কটাই দখল করে নিচ্ছেন। এতে সবাই ভোগান্তির শিকার হচ্ছেন। জনগণের সুবিধার্থে এগুলো উচ্ছেদ করে চলাচলের জন্য উপযোগী করা হোক।’

মহাখালী ক্যান্সার হাসপাতালে নরসিংদী থেকে আসা সুজন মিয়া বলেন, ‘অসুস্থ বাবাকে নিয়ে হাসপাতালে এসেছি। কয়দিন যাবৎ এ রাস্তা দিয়ে চলাচল করি। রাস্তার দু’পাশে ভয়াবহভাবে ফলের দোকান ও চা দোকানের দখলে। হাঁটাচলা করতে অসুবিধা হয়। এ যেন দেখার কেউ নেই। দোকানদারদের ব্যবহার খুব খারাপ।’

টিএন্ডটি স্কুল পড়ুয়া শিক্ষার্থীর অভিভাবক রোজিনা আক্তার বলেন, ‘প্রতিদিন সকাল-দুপুর টিএন্ডটি স্কুল রোডে তীব্র যানজট লাগে। দোকানপাট বসানোর কারণে হেঁটে যাওয়ারও উপায় থাকে না। মাঝে মাঝে রিকশা গুলো গায়ে লাগিয়ে দেয়।’

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, তারা এভাবেই ব্যবসা করে আসছেন। সিটি করপোরেশন ও জেলা প্রশাসন এ বিষয়ে তাদের কখনো কিছু বলেনি। অথচ স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী, রাস্তা বা ফুটপাত দখল করে কেউ কোনো জিনিস বা পণ্য রাখলে তা বাজেয়াপ্ত করা ও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে জরিমানা করার বিধান রয়েছে।

মানবাধিকার সামাজিক উন্নয়ন কল্যাণ পরিষদ এর সভাপতি মহাখালীর বাসিন্দা আলী হায়দার বলেন, ‘শুধু সিটি করপোরেশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতায় ফুটপাত দখল হয়েছে। এই জনদুর্ভোগ থেকে মুক্তি পেতে সচেতন নাগরিকদের এগিয়ে আসা প্রয়োজন।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
সুপার টাইফুন

ধেয়ে আসছে ঘণ্টায় ২০০ কিমি গতির সুপার টাইফুন

July 9, 2026
আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

July 9, 2026
Ministry

যুগ্মসচিব পদে ১৭২ কর্মকর্তাকে পদোন্নতি

July 9, 2026

Latest News

সুপার টাইফুন

ধেয়ে আসছে ঘণ্টায় ২০০ কিমি গতির সুপার টাইফুন

আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

Ministry

যুগ্মসচিব পদে ১৭২ কর্মকর্তাকে পদোন্নতি

আইনমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকারে ফেরা ছাড়া বিকল্প ছিলো না: আইনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়নে জটিলতা

পে-স্কেল বাস্তবায়নে জটিলতা, আসছে বড় পরিবর্তন

Highcourt

কোটা বাদ, মেধার ভিত্তিতে ৪৬ হাজার শিক্ষকের ফল আবারও প্রকাশের নির্দেশ

Tarek Rahman

ঢাকা নিয়ে উদ্বেগ, প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল গড়ার আহবান

প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ : প্রধানমন্ত্রী

Sarwar

সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা

Fatima-Tasneem-Juma

জাবেরের পর এবার পদ ছাড়লেন জুমা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa