জুমবাংলা ডেস্ক : প্রথমবারের মতো সরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ পেলেন ১০ জন। নীতিমালা জারির পর জনপ্রশাসন মন্ত্রণালয়ে ইন্টার্নশিপ কার্যক্রম চালু করা হয়। আগ্রহী হাজারের বেশি প্রার্থীর আবেদন থেকে বাছাই করে ১০ জনকে কাজের সুযোগ দেওয়া হয়েছে।

 ইন্টার্ন করার সুযোগ

Advertisement

সোমবার সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে এই কার্যক্রমের উদ্বোধন করেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। এ সময় তিনি বলেন, ইন্টার্নরা এখান থেকে নিবিড়ভাবে শিখতে পারবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় হলো সেন্টার অফ এক্সিলেন্স। এখানে কাজ করার মধ্য দিয়ে আগামী দিনে পেশাগত চিন্তাভাবনা পরিপূর্ণ ও পরিপুষ্টভাবে গড়ে উঠবে। আমি মনে করি, যখনই এখানে কাজ করবেন, তা আপনাদের জীবনে কাজে আসবে।’

গত ১১ ফেব্রুয়ারি সরকারি, বেসরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে তিন থেকে ছয় মাসের ইন্টার্ন করার সুযোগ রেখে একটি নীতিমালা অনুমোদন দেয় মন্ত্রিসভা। সে সময় মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন, ইন্টার্নদের ভাতাও দেওয়া হবে।

জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘রাষ্ট্র ও প্রশাসন কীভাবে চলে, এখান থেকে সেই ধারণা অর্জন করতে পারবেন। যদি চাকরি না করেন, ব্যবসাও করেন, তাহলেও এটির প্রয়োজন আছে। রাষ্ট্রের কাজগুলো এখান থেকে কীভাবে হচ্ছে, সেটাও জানতে পারবেন। শিক্ষার্থীরা সাধারণত বেসরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করে থাকেন। এবার সরকারি প্রতিষ্ঠানেও সেটা চালু করা হয়েছে। আমি মনে করি, এটা বড় ও গুরুত্বপূর্ণ একটি বিষয়।’

বছরে যত আয় হলে ভাতা পাবেন বিধবা-স্বামী নিগৃহীতারা

মন্ত্রী বলেন, ‘যেসব শিক্ষার্থী স্নাতক কিংবা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, তারা দুই বছরের মধ্যে এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে এক হাজার ৯৪ জনের মধ্যে আমরা ১০ জনকে বেছে নিয়েছি। ইন্টার্নদের অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডের ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট গবেষনা কার্যক্রম, ডিজিটাল রেকর্ড ব্যবস্থাপনা এবং এই মন্ত্রণালয় ও দফতরের কার্যাবলী এই তিন ক্যাটাগরিতে তাদের কর্মবণ্টন করা হবে। এছাড়াও রাষ্ট্রের তিনটি বিভাগ সম্পর্কে তাদের ধারণা দেওয়া হবে। তাদের জন্য শিক্ষা সফরের আয়োজন করা হবে। সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও মেগাপ্রকল্প সম্পর্কে তাদের ধারণা দেওয়া হবে।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.