জুমবাংলা ডেস্ক : ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উত্থাপনের আর কয়েক ঘণ্টা বাকি। বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। টানা চতুর্থ মেয়াদে গঠিত বর্তমান সরকার ও দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট এটি। দেশের ইতিহাসে এটিই হবে সব থেকে বড় আকারের বাজেট।

mobile-smartphones

Advertisement

এবারের বাজেটের পর থেকে একজন প্রবাসী বা বিদেশ ফেরৎ ব্যক্তিরা তার ব্যবহৃত সর্বোচ্চ দুটি মোবাইল ফোন শুল্ককর পরিশোধ ছাড়া আনতে পারবেন। এর বাইরে একটি মোবাইল ফোন শুল্ক পরিশোধ সাপেক্ষে আনতে পারবেন। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এক্ষেত্রে ৩০ হাজার টাকা দামের মোবাইলের জন্য পাঁচ হাজার টাকা, ৩০ হাজার থেকে ৬০ হাজার টাকা দামের মোবাইলের জন্য ১০ হাজার টাকা এবং ৬০ হাজার টাকা বেশি দামের মোবাইলের জন্য ২৫ হাজার টাকা শুল্ক দিতে হবে।

এছাড়াও ২৪ ক্যারেটের স্বর্ণালংকার আনার সুযোগ বন্ধ হতে পারে। তবে ২২ ক্যারেট বা তার নিচের ক্যারেটের স্বর্ণালংকার ১০০ গ্রাম আনা যাবে।

অন্যদিকে ১২ বছরের কম বয়সীরা ব্যাগেজ সুবিধায় স্বর্ণালংকার, সোনার বার, মদ-সিগারেট আনতে পারবে না। এছাড়া যাত্রীর সঙ্গে আনা হয়নি এমন ব্যাগেজ (ইউ-ব্যাগেজ) শুল্কছাড় সুবিধা পাবে না।

বিশ্বে মিলিয়নিয়ারের সংখ্যা বেড়ে সর্বকালের সর্বোচ্চ

এ ধরনের ব্যাগেজে আনা পণ্যভেদে শুল্ককর পরিশোধ করতে হবে।
এর আগে প্রাক-বাজেট আলোচনায়, ‘স্বর্ণ নীতিমালা-২০১৮ (সংশোধিত-২০২১)’ এর ৮.২ উপধারা অনুসারে ব্যাগেজ রুলস সংশোধনের মাধ্যমে পর্যটক কর্তৃক সোনার বার দেশে আনা বন্ধ করার দাবি জানায় জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাজুস।
তাদের অন্যান্য প্রস্তাবের মধ্যে ছিল একটি আইটেমের জুয়েলারি পণ্য দুটির বেশি আনার সুযোগ না দেওয়া ও পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে ব্যাগেজ রুলসের সমন্বয় করতে হবে। পাশাপাশি একজন যাত্রীকে বছরে শুধু একবার ব্যাগেজ রুলের সুবিধা দেওয়ার দাবি জানায় বাজুস।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.