জুমবাংলা ডেস্ক : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং দিনাজপুর-৫ আসনে টানা আটবারের এমপি মোস্তাফিজুর রহমান ফিজার (৭০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিক সংবাদ মাধ্যমকে এ কথা জানান।

Advertisement

জানা যায়, মোস্তাফিজুর রহমান ফিজার ক্যান্সার আক্রান্ত হয়ে আমাদের ল্যাবএইড ক্যান্সার হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তিনি রোববার রাত ৮টার দিকে মারা যান। তাকে গ্রামের বাড়ি ফুলবাড়ীতে দাফন করা হবে।

১৯৫৩ সালের ২৯ নভেম্বর জন্মগ্রহণ করা এই রাজনীতিবিদ ১৯৭৭ সালে ফুলবাড়ী উপজেলার সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের সদস্য নির্বাচিত হন। ১৯৮০ সালে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে ১৯৯২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৩ সাল থেকে তিনি দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।

মোস্তাফিজুর রহমান ১৯৮৬ সালে প্রথমবার এমপি নির্বাচিত হন। এরপর ১৯৯১, ৯৬, ২০০১, ২০০৮, ১৪, ১৮ ও ২৪ সাল মিলে আটবার এমপি নির্বাচিত হন। ২০০৯ সালে প্রথমে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী এবং পরে ভূমি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সাল নির্বাচিত হয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর দায়িত্ব পালনসহ রাজনৈতিক জীবনে বিভিন্ন সংসদীয় কমিটির সদস্য ও সভাপতির দায়িত্ব পালন করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.