Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন
আন্তর্জাতিক

প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন

By Tarek HasanFebruary 18, 20242 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : প্যারোলে মুক্তি পেয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। রবিবার (১৮ ফেব্রুয়ারি) হাসপাতাল থেকে প্যারোলে ছাড়া পান তিনি। এর আগে ১৫ বছরের স্বেচ্ছা-নির্বাসন কাটিয়ে গত বছর দেশে ফিরে তিনি কারাবন্দি হয়েছিলেন।

থাকসিন সিনাওয়াত্রা

এর মাত্র ছয় মাস পরেই মুক্তি পেলেন তিনি। রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডের দোষী সাব্যস্ত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে রোববার প্যারোলে মুক্তি দেয়া হয়েছে বলে তার আইনজীবী জানিয়েছেন। এতে করে সেনা অভ্যুত্থানে ক্ষমতা থেকে উৎখাত এবং এর প্রেক্ষিতে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ১৫ বছর পর নিজ স্বদেশে মুক্তভাবে প্রথম দিন শুরু করলেন তিনি।

রয়টার্স বলছে, প্রভাবশালী এই বিলিয়নেয়ারের পরিবারের দলই এখন থাইল্যান্ডে ক্ষমতায় রয়েছে। ক্ষমতার অপব্যবহারের জন্য ছয় মাসের দণ্ডে হাসপাতালে বন্দি থাকার পর রোববার তিনি মুক্তি পান। অবশ্য দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দায়ে তাকে আট বছরের কারাদণ্ড দেয়া হলেও কয়েকদিনের মাঝেই তার কারাদণ্ড কমিয়ে এক বছর করেন দেশটির রাজা।

বার্ত্সংস্থাটি বলছে, রয়টার্সের সাংবাদিকরা ৭৪ বছর বয়সী থাকসিনকে রোববার ভোরে একটি কালো মার্সিডিজ ভ্যানে করে হাসপাতাল থেকে বেরিয়ে যেতে দেখেছেন। এসময় সবুজ শার্ট পরা থাকসিনকে তার কনিষ্ঠ কন্যা ও ক্ষমতাসীন ফেউ থাই দলের নেতা পেতাংটার্ন সিনাওয়াত্রার পাশে বসে থাকতে দেখা যায়।

থাকসিন তার বয়স, স্বাস্থ্যের অবস্থার কারণে প্যারোল মুক্তি পাওয়ার যোগ্য ছিলেন এবং স্বাস্থ্যগত কারণে তাকে হাসপাতালে আটক রাখা হয়েছিল। রবিবার ভোরে হাসপাতাল থেকে বের হওয়ার প্রায় ২৫ মিনিট পরে তাকে বহনকারী গাড়িটিকে পরিবারের ব্যাংককের বাসভবনে আসতে দেখা যায়।

পেতাংটার্ন তার বাবার সাথে গাড়িতে তার একটি ছবির পাশাপাশি ইনস্টাগ্রামে তার অনুগামীদের একজনের একটি পোস্ট শেয়ার করেছেন, যাতে লেখা ছিল: ‘থাকসিন বাড়িতে পৌঁছেছেন, আশা করি তিনি সুস্থ থাকবেন।’

তার আইনজীবী উইনিয়াত চার্টমনট্রি রয়টার্সকে জানিয়েছেন, থাকসিন প্যারোলের কার্যক্রম শেষ করেছেন এবং আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছেন।

প্রসঙ্গত, বিদেশে ১৫ বছর স্বেচ্ছা-নির্বাসনে থাকার পর ২০২৩ সালের আগস্টে দেশে ফেরেন থাকসিন সিনাওয়াত্রা। এরপরপই তাকে গ্রেপ্তার করে আদালতে নেয়া হয়। সেখান থেকে তাকে কারাগারে পাঠানো হয়। কারাগারে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হয় বলেও সেসময় খবর প্রকাশ হয়।

গ্রেপ্তারের সপ্তাহখানেকের মধ্যেই রাজকীয় ক্ষমার আবেদন করেছিলেন থাকসিন। অবশেষে তার সেই আবেদন মঞ্জুর হয় এবং রোববার প্যারোলে মুক্তি পান।

প্রথমবারের মতো রিয়েলিটি শোতে মমতা ব্যানার্জি

উল্লেখ্য, ৭৪ বছর বয়সী থাকসিন সিনাওয়াত্রা থাইল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় এবং দুই বারের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। তবে ২০০৬ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তিনি। এরপর ‘দুর্নীতির’ দায়ে দায়েকৃত মামলায় কারাগারে যাওয়া এড়াতে থাকসিন দেশত্যাগ করেন।

আর এরপর থেকেই দেশের বাইরে স্বেচ্ছা-নির্বাসনে ছিলেন এই থাই নেতা। পরে গত বছরের আগস্টে দেশে ফিরে আসেন তিনি।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আন্তর্জাতিক থাইল্যান্ডের থাকসিন পেলেন প্যারোলে প্রধানমন্ত্রী মুক্তি সাবেক
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

February 4, 2026
ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

ভারতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর ২ যাত্রীবাহী বিমানে সংঘর্ষ

February 4, 2026
News

বাঘ পুষতেন, শিকার করতেন বাজপাখি দিয়ে, কে এই সাইফ ইসলাম

February 4, 2026
Latest News
নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

ভারতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর ২ যাত্রীবাহী বিমানে সংঘর্ষ

News

বাঘ পুষতেন, শিকার করতেন বাজপাখি দিয়ে, কে এই সাইফ ইসলাম

সিন্ধু সভ্যতার

মহেঞ্জোদারো, সিন্ধু সভ্যতার এক বিস্ময়কর মহাগাথা

home minister us ambassador

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত

এপস্টাইন

যে কারণে সরিয়ে নেয়া হলো এপস্টাইন কেলেঙ্কারির হাজারো নথি

প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা

ফোনে যোগাযোগ বন্ধ করায় প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, তরুণী গ্রেপ্তার

তিন বোনের আত্মহত্যা

৯ তলা থেকে লাফ দিয়ে তিন বোনের আত্মহত্যা

শিশু

৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় এই শিশু

গাদ্দাফির ছেলে

গাদ্দাফির ছেলেকে গুলি করে হত্যা

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.