আবির হোসেন সজল : শুক্রবার ৩ এপ্রিল সকাল সাড়ে ১১টায় জেলা সদরের ইটাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এ কথা জানান।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), লালমনিরহাট প্রকল্পটি বাস্তবায়ন করছে।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসাদুল হাবিব দুলু বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ হিসেবে বিশ্বে পরিচিত এবং ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় অবস্থান। দেশে প্রায় প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ সংঘটিত হয়; এতে দরিদ্র ও অসহায় মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হয়।
তিনি বলেন, নির্মাণাধীন ভবনটি দুর্যোগ সময়ে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে এবং স্বাভাবিক সময়ে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পরিচালিত হবে। এ ধরনের উদ্যোগ দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্ত্রী আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমামদের ভাতা এবং কৃষিঋণ সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি সংকটসহ কিছু অর্থনৈতিক চাপ সৃষ্টি হলেও জনগণের কল্যাণে সরকার আন্তরিক রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে আরও গণতান্ত্রিক ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এ সময় লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. কাওছার আলমসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


