Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home যুক্তরাষ্ট্রের ভিসা পেতে জালিয়াতির আশ্রয়, গ্রেফতার ৪
অপরাধ-দুর্নীতি

যুক্তরাষ্ট্রের ভিসা পেতে জালিয়াতির আশ্রয়, গ্রেফতার ৪

By Saiful IslamApril 12, 20232 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভিসা পেতে অন্য দেশে ভ্রমণের জাল এন্ট্রি ও এক্সিট সিল ব্যবহার করে অভিবাসনপ্রত্যাশীদের কাছ থেকে হাতিয়ে নেয়া হয়েছে ১২ থেকে ১৫ লাখ টাকা। এই জালিয়াতির আশ্রয় নিয়েছে কিছু ট্রাভেল এজেন্সি। মার্কিন দূতাবাসের করা মামলায় দ্বিতীয় দফায় চারজনকে গ্রেফতারের পর পুলিশ বলছে, চক্রটির আরও অনেকের নাম পেয়েছে তারা।

ঢাকায় মার্কিন দূতাবাসে ভিসাপ্রত্যাশী কয়েকজনের সাক্ষাৎকার নিতে গিয়ে সন্দেহ হয় কর্মকর্তাদের। তদন্ত করে দেখা যায়, যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশ্যে দালালদের কাছ থেকে ভুয়া নথিপত্র সংগ্রহ করে দূতাবাসকে প্রতারিত করেছে একটি চক্র।

যুক্তরাষ্ট্র দূতাবাসের সহযোগী আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা গত ২৩ মার্চ এ বিষয়ে একটি মামলা করেন। মামলাটি তদন্ত করে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ প্রথম দফায় ছয়জনকে গ্রেফতার করে। যারা বিভিন্ন এজেন্সির সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ। সম্প্রতি আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে।

গত বছরের নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে আসামিরা যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার উদ্দেশ্যে মার্কিন দূতাবাসে পাসপোর্ট জমা দেন। সেই পাসপোর্টে নেপাল, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, চীনসহ ভিয়েতনামের সিল দেখা যায়। পরে দূতাবাস সেগুলো পর্যালোচনা করে দেখে প্রতিটি সিলই জাল।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গোয়েন্দা প্রধান হারুন অর রশিদ সম্প্রতি বলেন, ‘প্রথমে পাসপোর্ট তারা নেয়, তারপর বলে আপনাকে আমরা আমেরিকার ভিসা পাইয়ে দেব। পাসপোর্ট নিয়ে তারা তাদের অফিসে বসেই বিভিন্ন দেশের ভিসা সিল তাদের পাসপোর্টে বসায়। থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং দুবাই এ ধরনের দেশের সিল তারা ব্যবহার করে।’

গোয়েন্দা প্রধান আরও বলেন, এসব ভিসা প্রসেসিংয়ে প্রতারক চক্রটি প্রত্যেক গ্রাহকের কাছ থেকে ১২ থেকে ১৫ লাখ টাকা নিয়েছে। জাল এন্ট্রি এবং এক্সিট সিল ব্যবহার করেছে চক্রটি। স্বপ্নের দেশ আমেরিকা যাওয়া কথা দিয়ে তারা এ ধরনের প্রতারণা করেছে, সেটি তারা স্বীকার করেছে।

এ চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে গোয়েন্দা পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

এর আগেও গত ১৮ জানুয়ারি একই ঘটনায় ঢাকায় মার্কিন দূতাবাসের সহকারী আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা মাইকেল লি বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। তখনও ছয়জন গ্রেফতার হয়।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
৪ অপরাধ-দুর্নীতি আশ্রয়, গ্রেফতার জালিয়াতির পেতে ভিসা যুক্তরাষ্ট্রের
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
হিসান রহমান

তিন বছরের শিশু যাত্রীকে নিয়ে ইজিবাইক চালক চম্পট

January 29, 2026
Dodok

দুদকের জালে রূপায়ণ ও রাজউকের ৪৩ জন, দখল ও জালিয়াতির ভয়াবহ অভিযোগ

January 26, 2026
মরদেহ

কেরানীগঞ্জে গৃহশিক্ষিকার ফ্ল্যাট থেকে নিখোঁজ ছাত্রী ও মায়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার

January 17, 2026
Latest News
হিসান রহমান

তিন বছরের শিশু যাত্রীকে নিয়ে ইজিবাইক চালক চম্পট

Dodok

দুদকের জালে রূপায়ণ ও রাজউকের ৪৩ জন, দখল ও জালিয়াতির ভয়াবহ অভিযোগ

মরদেহ

কেরানীগঞ্জে গৃহশিক্ষিকার ফ্ল্যাট থেকে নিখোঁজ ছাত্রী ও মায়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রানা প্রতাপ হত্যা

যশোরে গুলি করে রানা প্রতাপ হত্যার ঘটনায় যুবক আটক

স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি হত্যা

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রাজধানীর সেই স্কুলছাত্রী খুন

স্কুলছাত্রী

বনশ্রীতে স্কুলছাত্রী হত্যার ঘটনায় র‍্যাবের অভিযান, হোটেলকর্মী মিলন গ্রেফতার

dudok

ময়মনসিংহে এডিপির ৮ প্রকল্পের ৭৫ লাখ টাকা আত্মসাৎ

sahriar alam

স্ত্রী-সন্তানসহ সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

said kokhon

সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.