Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বাংলাদেশে আসছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো
জাতীয়

বাংলাদেশে আসছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো

By Saiful IslamAugust 31, 20233 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : সেপ্টেম্বরে ঢাকা সফরে আসবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি২০ নেতাদের সম্মেলনের পর তিনি ঢাকা সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, আগামী মাসে ফরাসি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঢাকা সফরে এলে বাংলাদেশ ও ফ্রান্স জলবায়ু পরিবর্তন এবং নিয়ন্ত্রিত অভিবাসনের মতো বিষয় নিয়ে আলোচনা ছাড়াও দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করবে।

ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের তিনি বলেন, ফ্রান্সের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি এলে বাংলাদেশ তাকে স্বাগত জানাবে। তবে তিনি ঢাকায় আসার তারিখ উল্লেখ করতে চাননি।

এ বিষেয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এখনও তারিখ চূড়ান্ত করতে পারিনি। আমরা এটি নিয়ে কাজ করছি।’

একটি কূটনৈতিক সূত্র ইউএনবিকে জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার জন্য রাষ্ট্রপতি ম্যাক্রোর ১১ সেপ্টেম্বর ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে। ১২ সেপ্টেম্বর তিনি ঢাকা ত্যাগ করবেন।

তবে এই সফরের বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা নেই। বলা হচ্ছে, সফরটিকে সকল গুরুত্বপূর্ণ ফ্রন্টে দুই দেশের মধ্যে সম্পর্ক গভীর করার আরও প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

মোমেন বলেন, ‘নারী ক্ষমতায়ন, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং নিয়ন্ত্রিত অভিবাসন- এগুলো স্বাভাবিক বিষয়। জলবায়ু পরিবর্তন একটি বড় সমস্যা। ফ্রান্সের রাষ্ট্রপতি এখানে নেতৃত্বের ভূমিকা নিয়েছেন। আলোচনায় বাংলাদেশ তার প্রাসঙ্গিক তহবিলের ক্ষয়ক্ষতির বিষয়টি বড় আকারে উত্থাপন করবে।

এর আগে ফরাসি প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের নভেম্বরে ফ্রান্স সফর করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা ছাড়াও ফ্রান্সের প্রেসিডেন্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।

দুই নেতার নয়াদিল্লিতে ৯-১০ সেপ্টেম্বর জি২০ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।

ফ্রান্স এবং বাংলাদেশ নিজেদের বন্ধুত্ব বৃদ্ধিকে স্বাগত জানিয়েছে এবং কৌশলগত দিকনির্দেশনার জন্য নিয়মিত রাজনৈতিক পরামর্শের মাধ্যমে তাদের অংশীদারিত্বের সমস্ত দিক বিকাশ ও গভীর করার জন্য তাদের যৌথ ইচ্ছার কথা তুলে ধরেছে।

উভয় দেশ রাজনীতি ও কূটনীতি, প্রতিরক্ষা ও নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ, টেকসই উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন এবং শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়সহ সকল ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর জন্য তাদের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেছে।

উভয় দেশ প্রাসঙ্গিক আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে টেকসই এবং সারগর্ভ সহযোগিতার গুরুত্ব স্বীকার করেছে। পাশাপাশি বাংলাদেশ ও ফ্রান্স তাদের অংশীদারিত্বের প্রতিরক্ষা ও নিরাপত্তা উপাদানকে আরও উন্নত করতে তাদের ইচ্ছা ব্যক্ত করেছে।

সেই লক্ষ্যে, উভয় দেশ সংলাপ জোরদার করতে এবং তাদের সহযোগিতা অব্যাহত রাখতে সম্মত হয়েছে, বিশেষ করে প্রশিক্ষণের ক্ষেত্রে, যা এই সফরের সময় চালু হয়েছিল।

অধিকন্তু, তারা প্রতিরক্ষা সরঞ্জামের ক্ষেত্রে ব্যক্ত প্রয়োজনীয়তা এবং প্রতিটি পক্ষের সাড়া দেওয়ার ক্ষমতার ওপর ভিত্তি করে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে, যার মধ্যে সক্ষমতা বৃদ্ধি এবং সম্ভাব্য প্রযুক্তি স্থানান্তর অন্তর্ভুক্ত রয়েছে। এই বিষয়ে উভয় পক্ষই প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত একটি ইচ্ছাপত্র স্বাক্ষরকে স্বাগত জানিয়েছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় আসছেন প্রেসিডেন্ট ফরাসি বাংলাদেশে ম্যাক্রোঁ
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Police a

নারী পুলিশকে চড় দিলেন জুমা, ভিডিওতে যা দেখা গেল

February 6, 2026
আইনশৃঙ্খলা বাহিনী

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি : প্রেস উইং

February 6, 2026
শুল্কমুক্ত সুবিধা

জাপানে ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

February 6, 2026
Latest News
Police a

নারী পুলিশকে চড় দিলেন জুমা, ভিডিওতে যা দেখা গেল

আইনশৃঙ্খলা বাহিনী

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি : প্রেস উইং

শুল্কমুক্ত সুবিধা

জাপানে ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

Guli biddo

কেউ গুলিবিদ্ধ নয়, দাবি পুলিশের

শিক্ষক

দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সব শিক্ষককে ট্যাব দেবে বিএনপি

ঝালকাঠিতে শীতলপাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াত আমির

ক্ষমতা

বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংযোজনের ঘোষণা

জাবের

ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

আইডি কার্ড

ভোটার আইডি কার্ড অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন?

ক্ষমতা

প্রায় ১০ লাখ নতুন চাকরির প্রতিশ্রুতি বিএনপির

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.