গাইবান্ধার সাঘাটায় চাঁদাবাজির অভিযোগে বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বুধবার (৪ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার

Advertisement

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান গ্রামে অবস্থিত ‘মোল্লা এগ্রো ফার্ম’ নামে একটি এগ্রোভেট কারখানায় দুই লাখ টাকা চাঁদা দাবির ঘটনা ঘটেছিল। অভিযোগে বলা হয়, কারখানার ম্যানেজারের কাছে এসে চাঁদা দাবি করা হয়। বেনা দেওয়ার পর কারখানায় ভয়ভীতি প্রদর্শন করা হয়। পরে মালিক পুলিশকে অবহিত করেন।

‎পুলিশ ও ‎স্থানীয় সূত্র জানায়, সাঘাটার তেলিয়ান গ্রামের বিসিআইসির ডিলার শরিফুল ইসলাম মোল্লার মালিকানাধীন ‘মোল্লা এগ্রো ফার্ম’-এ মাছের প্রি-মিক্স খাদ্য উৎপাদন করা হয়।

‎অভিযুক্ত বিএনপির নেতারা কারখানায় এসে বিভিন্ন কাগজপত্র দেখতে চান। তিনি জানতে চাইলে তারা কীসের কাগজ দেখতে চান, তখন তারা বলেন, এ কারখানায় কী হয় তা তারা জানেন এবং কাগজপত্র না দেখালে তাকে থানায় নিয়ে যাওয়া হবে। একপর্যায়ে তারা তার হাত ধরে মালিককে ফোন দিতে চাপ সৃষ্টি করেন।

‎মোল্লা এগ্রো ফার্মের মালিক শরিফুল ইসলাম মোল্লা বলেন, গ্রেফতার ব্যক্তিরা কারখানায় এসে মেনেজার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কারখানায় গিয়ে ভয়ভীতি প্রদর্শন ও তার আমাদের ওপর হামলা করে পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যান। ঘটনার পরেই আমি সাঘাটা থানায় লিখিত এজাহার জমা দেই।

‎সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, সাঘাটা থানায় দুই লাখ টাকার চাঁদার দাবির একটি লিখিত অভিযোগ পেয়ে বোনারপাড়া এলাকা থেকে তাদের তিনজনকে আটক করা হয়। পরে অভিযোগের সত্যতা মিললে তাদের গ্রেফতার করে বিকালে জেলহাজতে পাঠানো হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.