Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা ভুল উচ্চারণ থেকে অমরত্ব লাভ
খেলাধুলা ফুটবল

ভুল উচ্চারণ থেকে অমরত্ব লাভ

By Saiful Islamডিসেম্বর 31, 20223 Mins Read

স্পোর্টস ডেস্ক : মাঠ থেকে তাঁর বিদায়ি আয়োজনে মুখোমুখি হয়েছিল সান্তোস আর কসমস। সেই ম্যাচের দ্বিতীয়ার্ধে ঝমঝমিয়ে নামা বৃষ্টির শব্দের সঙ্গে বিদায়ের বিষাদ রাগিণী বেজে ওঠার মিলই খুঁজে পেয়েছিল অনেকে। পরদিন তাই ব্রাজিলিয়ান এক পত্রিকা শিরোনামই করেছিল, ‘তাঁর বিদায়ে এমনকি আকাশও কেঁদে উঠেছিল। ’ সেটি বিদায় ছিল, তবে চিরবিদায় নয়।
পেলে

Advertisement

১৯৭৭ সালে ফুটবল ছাড়ার পরের ৪৫ বছরও বিশ্বজুড়ে তাঁর অস্তিত্ব ছিল প্রবলভাবেই। খ্যাতির চূড়ায় বসে নিজেকে সব সময় এমন প্রচারের আলোয় আবিষ্কার করেছেন যে চিত্রশিল্পী অ্যান্ডি ওযারহোলের স্রেফ একটি কথাই তাঁর সর্বজনীনতার ব্যাপ্তিকাল বোঝাতে যথেষ্ট, ‘পেলে হচ্ছেন সেই অল্প কয়েকজনের একজন, যিনি আমার তত্ত্ব ভেঙে চুরমার করেছেন। ১৫ মিনিটের নন, তিনি খ্যাতিমান ১৫ শতাব্দীর। ’

ফুটবল পায়ে তাঁর কারুকাজ এত প্রশ্নের ঊর্ধ্বে ছিল যে অহর্নিশ কুর্নিশ করে যাওয়াতেও দ্বিধা করতেন না কেউ। তবে মানুষ যেহেতু, কিছু ভুলত্রুটিও মাঝেমধ্যেই তাঁকে বিতর্কের কেন্দ্রস্থলে নিয়ে আসত। তাই বলে ফুটবলার পেলের মর্যাদায় তা প্রভাব ফেলতে পারেনি একটুও। পারলে মিশেল প্লাতিনি তাঁকে সিংহাসনটি এভাবে ছেড়ে দিতেন না, ‘এখানে একজন ফুটবলার পেলে, আরেকজন মানুষ পেলে। এই দুইয়ের মধ্যে ফুটবলার পেলে ছিলেন ঈশ্বর। ’

রক্ত-মাংসের ঈশ্বরকে ইহলোক একদিন না একদিন ছাড়তে হতোই। দীর্ঘ সময় রোগে ভুগে, কষ্ট পেয়ে সেই সময়টি যখন এসেই গেল, তখন শোকস্তব্ধ গোটা পৃথিবীতেই উঠল কান্নার রোল। শেষবিদায়ের ক্ষণেও অনুচ্চারে তাঁর থেকে যাওয়ার ঘোষণাও যেন বাজছে। ফুটবলীয় কীর্তির সৌধে বসে থাকা পেলের শারীরিক প্রস্থানই ঘটছে শুধু, নামের মহিমা কিছুতেই নয়।

প্রাথমিকের গণ্ডি পার হওয়ার আগেই যে নামের সঙ্গে পরিচয় এই দূর বাংলাদেশেরও অজস্র মানুষের—এদসন আরান্তেস দো নাসিমেন্তো। এটিও কারো অজানা নয় যে ইলেকট্রিক বাল্বের আবিষ্কারক টমাস আলভা এডিসনের নামের একাংশ তাঁর নামের সঙ্গে জুড়ে দিয়েছিলেন বাবা দোনদিনহো। যিনি নিজেও ছিলেন ফ্লুমিনেন্সের স্ট্রাইকার। লড়াকু মানসিকতার জন্য সতীর্থরা যাঁকে ডাকতেন ‘যোদ্ধা’ বলে। পেলের ডাকনামের সঙ্গেও ছিল এর যোগসূত্র, ‘ডিকো’ মানে ‘যোদ্ধার পুত্র’।

কিন্তু দোনদিনহোর প্রথম সন্তান ভুল উচ্চারণের ফাঁদে পড়ে ডিকো থেকে অমরত্বের চূড়ায় উঠলেন কিনা পেলে নামেই! ভাস্কো দা গামা দলের গোলরক্ষক বিলে ছিলেন তাঁর প্রিয় খেলোয়াড়। কিন্তু কিছুতেই সেই নামটি তাঁর মুখে আসত না, বলে ফেলতেন পিলে। স্কুলের সতীর্থদের তাঁকে খেপানোর শুরু সেই থেকেই। তাদের মুখে মুখেই পেয়ে যান পেলে নামটি। প্রথম প্রথম রেগে যেতেন খুব। একবার এক সতীর্থের মুখে সপাটে ঘুষিও বসিয়ে দেন। নিজেই একসময় নামটি গ্রহণ করে নেন, যখন জানলেন, ‘হিব্রু ভাষায় পেলে মানে অলৌকিক কিছু। এক গবেষক সেটি বের করেন এবং আমাকে জানান। আর এই শব্দটি বাইবেলেও আছে। ’

ধর্মগ্রন্থের শব্দটিই একসময় ফুটবল নামের ধর্মের অবিচ্ছেদ্য অংশ হয়ে যায়। পেলে হয়ে ওঠেন এই ধর্মের সবচেয়ে বড় প্রচারকও। অথচ সেই শৈশব থেকে দারিদ্র্যের সঙ্গে লড়াইও ফুটবলপ্রেমে বাধা হতে পারেনি। ফাভেলা বা বস্তির জীবনে পাইলট হওয়ার স্বপ্নও দেখতেন একসময়। তবে বাড়ির কাছাকাছি একবার বিমান দুর্ঘটনায় পাইলটসহ সবার নিহত হওয়ার ঘটনায় সেই স্বপ্ন বিসর্জনে যায়। আবার আর্থিক টানাটানির পরিবারে সত্যিকারের ফুটবলও জোটে না। মোজার ভেতরে কাগজ ভরে দড়ি দিয়ে বেঁধে বানানো গোলাকার বস্তুই হয়ে উঠেছিল পেলের অমরত্বের পথে উত্থানের প্রথম গোলক। তাতে ক্রমাগত লাথি মারতে মারতেই একদিন দেখেন বাবা রেডিও কমেন্ট্রি শুনতে শুনতে কাঁদছেন। ১৯৫০ সালের বিশ্বকাপ ফাইনালে উরুগুয়ের কাছে ব্রাজিলের যে হার ইতিহাসে মারাকানাজো বা মারাকানা বিপর্যয় হিসেবে স্থায়ী হয়ে আছে, সেদিনই দোনদিনহোকে কাঁদতে দেখে পেলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ‘কেঁদো না বাবা, আমি তোমাকে বিশ্বকাপ এনে দেব। ’ তখন পেলের বয়স ১০ বছর পুরো হতেও তিন মাস বাকি। কে জানত যে আট বছরের মাথায়ই সুইডেনে বিশ্বজয়ের উত্সবের মধ্যমণি হবেন পেলে! ১৯৫৮ সালে সতীর্থরা কাঁধে তুলে নেবেন ১৭ বছরের কিশোরকে! এরপর আসে বিশ্বজয়ের ১৯৬২ আর ১৯৭০। তাতে বিলে থেকে পেলে হয়ে অমরত্বের এপিটাফে অক্ষয়ও হয়ে যান।

বছরের শুরুতেই ব্রাজিলের বিপক্ষে মাঠ নামছে আর্জেন্টিনা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
প্রেসিডেন্ট লুলা

মেসিকে ব্রাজিল দলে চান প্রেসিডেন্ট লুলা

জুন 18, 2026
মেসি পেলে

মেসি কি পেলেকেও ছাড়িয়ে যাবেন

জুন 18, 2026
মেসি

২০৩০ বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন মেসি

জুন 18, 2026
Latest News
প্রেসিডেন্ট লুলা

মেসিকে ব্রাজিল দলে চান প্রেসিডেন্ট লুলা

মেসি পেলে

মেসি কি পেলেকেও ছাড়িয়ে যাবেন

মেসি

২০৩০ বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন মেসি

হাসপাতালে চিকিৎসাধীন

হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ

মেসি

‘রেকর্ড ভাঙার জন্যই তৈরি’—মেসিকে নিয়ে রোনালদোর মন্তব্য

পর্তুগাল

বিশ্বকাপে পর্তুগালের হোঁচট, ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ ড্র

ঘানা

ইনজুরি টাইমের শেষ মুহূর্তে পানামার বিপক্ষে ১-০ গোলে ঘানার নাটকীয় জয়

বিশ্বকাপ

ইংল্যান্ডের দাপুটে জয়, ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা

Messi

হ্যাটট্রিকের রাতেই ২০৩০ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জানালেন মেসি

আর্জেন্টাইন কোচ

মেসির অবসর প্রসঙ্গে যা বললেন আর্জেন্টাইন কোচ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa