গাড়ি স্বল্পতায় যাত্রীদের সাময়িক অসুবিধা হওয়ায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সমিতির সাধারণ সম্পাদক (সদর) এ এস এম আহমেদ খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনী দায়িত্ব পালনের জন্য বিপুলসংখ্যক বাস ও অন্যান্য যানবাহন সরকারিভাবে রিকুইজিশন করায় নিয়মিত রুটে গণপরিবহন চলাচল সীমিত হয়ে পড়েছে। ফলে বিভিন্ন এলাকায় যাত্রীদের সাময়িক ভোগান্তির সৃষ্টি হয়েছে।
পরিবহন মালিক সমিতি জানিয়েছে, জাতীয় গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পালনে তারা সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত গণপরিবহন চলাচল আগের অবস্থায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
যাত্রীদের এই সাময়িক অসুবিধার জন্য সমিতির পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


