বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে আবারও পরিবর্তন আনা হয়েছে। সরকারের প্রকাশিত নতুন গেজেট অনুযায়ী, পুলিশের পোশাক আগের মতো গাঢ় নীল ও হালকা জলপাই (অলিভ) রঙের সংমিশ্রণে ফিরছে।

তবে ইউনিফর্মের রঙ আগের নকশায় ফিরে এলেও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন রাখা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, বাহিনীর সব সদস্যের প্যান্ট খাকি রঙের হবে।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রকাশিত গেজেটে স্বাক্ষর করেছেন মো. আলী হোসেন ফকির।
এর আগে পুলিশের ইউনিফর্মে বিভিন্ন সময়ে রঙ ও নকশাগত পরিবর্তন আনা হয়েছিল। সর্বশেষ গেজেটের মাধ্যমে আবারও পুরোনো রঙের ইউনিফর্মে ফেরার সিদ্ধান্ত কার্যকর করা হলো।
বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



