Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় গ্যাসের অভাবে টিম টিম করে জ্বলছে চুলা
জাতীয়

গ্যাসের অভাবে টিম টিম করে জ্বলছে চুলা

By Mynul Islam NadimOctober 14, 20243 Mins Read

জুম-বাংলা ডেস্ক : গ্যাসের চাপ নেই। টিম টিম করে জ্বলছে চুলা। তাতে ভাত-তরকারি রান্না করা তো দূরের কথা সামান্য পানি গরম করতেই পেরিয়ে যাচ্ছে ঘণ্টাখানেক সময়। অগত্যা হোটেলের খাবারে ভরসা এখন ঘরে ঘরে। আবার অনেকে মাটির চুলায় করছেন রান্না। কারো কারো ঘরে তিতাস গ্যাসের অভাব পূরণ হচ্ছে এলপিজি সিলিন্ডারে। রাজধানীর কাছের মুন্সীগঞ্জ সদর উপজেলায় গ্যাস সংকটের কারণে ঘরে ঘরে এমন ভয়াবহ চিত্র দেখা মিলেছে।

gas

Advertisement

নারায়ণগঞ্জ, সাভার ও গাজীপুরে পোশাক কারখানার পরিস্থিতি স্বাভাবিকনারায়ণগঞ্জ, সাভার ও গাজীপুরে পোশাক কারখানার পরিস্থিতি স্বাভাবিক
সদর উপজেলার মুন্সীগঞ্জ পৌরসভা ও মিরকাদিম পৌরসভা জুড়ে গ্যাস সংকট প্রকট হয়ে উঠেছে। চাহিদার তুলনায় অর্ধেক সরবরাহের কারণে এ সংকট দেখা দিয়েছে। এতে গ্যাসের অভাবে ধুঁকছে এখানকার প্রায় ১৪ হাজার পরিবার।

সোমবার (১৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত মুন্সীগঞ্জ জেলা শহরের মালপাড়া, মানিকপুর, হাটলক্ষ্মীগঞ্জ, দেওভোগ, খালইষ্ট এলাকা ঘুরে দেখা গেছে অনেকের ঘরেই গ্যাস নেই। মাত্র কয়েকটি পরিবার গ্যাসের চুলায় টিম টিম আগুনে রান্না সারছেন। অনেক পরিবার মাটির চুলাতে আবার কেউ কেউ এলপিজির সিলিন্ডারে রান্না করছেন। এসব পরিবারের অনেকেই সকালের খাবার খেয়েছেন হোটেল থেকে এনে।

বাজার নিয়ন্ত্রণে অভিযান, ভোক্তা-দোকানিদের চোর-পুলিশ খেলাবাজার নিয়ন্ত্রণে অভিযান, ভোক্তা-দোকানিদের চোর-পুলিশ খেলা
এদিকে, বাড়িতে তিতাস গ্যাসের সংযোগ থাকা সত্বেও শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকার নাসিমা বেগমকে (৩৫) দেখা গেছে রান্না ঘরের বাইরে মাটির চুলাতে রান্না করতে। তিনি জানান, সকাল দুপুর কিংবা রাত কোনো বেলাতেই গ্যাস মিলছে না কপালে। মাঝে মধ্যে গ্যাস এলেও তাতে চুলা টিমটিম করে জ্বলে। এতে করে রান্না করা যায় না। খাবার রান্না করা এখন তাদের কাছে কষ্টকর হয়ে উঠেছে।

আতঙ্কে দেশত্যাগ ইসরায়েলিদের, ৭ মাসে দেশ ছেড়েছে ৪০ হাজারের বেশিআতঙ্কে দেশত্যাগ ইসরায়েলিদের, ৭ মাসে দেশ ছেড়েছে ৪০ হাজারের বেশি শহরের দেওভোগ এলাকার লিপি বেগমের (৫০) সঙ্গে কথা হলে তিনি বলেন, ফজরের সময় উঠে গ্যাসের চুলায় গরম পানি বসিয়ে নামাজে যাই। এতে দেখি পানি ঠিকমত গরম হয় নাই। পরিবারে তিনজন ছেলে-মেয়ে লেখাপড়া করে। ওদের ঠিকমত নাস্তা বানিয়ে দিতে পারি না। আর বিকেলেও ঠিকমতো গ্যাস থাকে না। রাতে বাচ্চাদের খাবার দিতে ১২টা বেজে যায়।

ভারতীয় তিন ফ্লাইটে বোমা হামলার হুমকি, একটির দিল্লিতে জরুরী অবতরণভারতীয় তিন ফ্লাইটে বোমা হামলার হুমকি, একটির দিল্লিতে জরুরী অবতরণ শহরের মালপাড়া এলাকার গৃহবধু শামীমা নাসরিন বেলী (৪৬) বলেন, দিনরাত মিলে ২৪ ঘণ্টাই গ্যাস সংকটে ভুগছি। গ্যাসের চাপ এতোটাই কম যে, চুলা টিমটিম করে জ্বলে। তাতে রান্না করা বেশ সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

মুন্সীগঞ্জ নাগরিক সমন্বয় পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সুজন হায়দার জনি বলেন, মুন্সীগঞ্জে গ্যাসের সরবরাহ দিনদিন কমছে। গ্যাস থেকে বঞ্চিত হচ্ছেন গ্রাহকরা। গ্যাস সংকট সমাধানে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। যেহেতু তিতাস কর্তৃপক্ষ বাসাবাড়িতে ঠিকমত গ্যাস সরবরাহ করতে পারছে না, সেহেতু আবাসিক লাইন গুলোর বিল নেওয়া বন্ধ রাখার দাবি জানাই।

অর্থীর স্ট্যানফোর্ড জয়

গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে মামলা-গ্রেপ্তার করা যাবে না গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে মামলা-গ্রেপ্তার করা যাবে না
মুন্সীগঞ্জ তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর ব্যবস্থাপক শাহ্ এমদাদ হোসেন জানান, মুন্সীগঞ্জ সদরে আবাসিক গ্যাস গ্রাহক রয়েছেন ২৩ হাজার ৯৫৭ জন। এখানে ৭১ লাখ ঘর মিটার গ্যাসের চাহিদা রয়েছে। অথচ সরবরাহ করা হচ্ছে মাত্র ৩৪ লাখ ঘন মিটার গ্যাস। তিনি বলেন, আমাদের চাহিদার অনুযায়ী অর্ধেকেরও কম পরিমাণ সরবরাহ পাই। গ্রাহকরা গ্যাস ব্যবহার না করে টাকা দিচ্ছে এ বিষয়টা আমাদের কাছে কষ্টদায়ক।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

July 15, 2026
Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

July 15, 2026
Storm

রাতের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

July 15, 2026

Latest News

প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

Storm

রাতের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

নাহিদ ইসলাম

কুড়িগ্রামে আসছেন এনসিপির নেতা নাহিদ ইসলাম

শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

দুইজনের মৃত্যুদণ্ড

দলিল লেখক মিন্টু হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের প্রতি বছর বর্ষায় একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ঝড়ের আভাস

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ৮ অঞ্চলে ঝড়ের আভাস

Register

এআইজিআর পদে পদোন্নতি পেলেন ১২ জেলা রেজিস্ট্রার

শেখ হাসিনা

শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa