Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় গ্যাস অনুসন্ধানে ২০২৮ সালের মধ্যে ১৩৫টি কূপ খনন করা হবে: উপদেষ্টা
জাতীয়

গ্যাস অনুসন্ধানে ২০২৮ সালের মধ্যে ১৩৫টি কূপ খনন করা হবে: উপদেষ্টা

By Shamim Rezaঅক্টোবর 3, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : গ্যাস অনুসন্ধানে ২০২৮ সালের মধ্যে দুই ধাপে ১৩৫টি কূপ খনন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান‌।

Gas

Advertisement

তিনি জানান, এর বড় একটি অংশ খনন করবে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স), বাকিটা হবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সচিবালয়ে গ্যাস অনুসন্ধান সংক্রান্ত এক সভা শেষে তিনি একথা জানান।

উপদেষ্টা বলেন, এখন গ্যাস নিয়ে একটা বিরাট সংকট আছে। বাসা বাড়িতে গ্যাস নেই, শিল্প কারখানায় গ্যাস নেই, বিদ্যুৎ উৎপাদনের জন্য, সার উৎপাদনের জন্য গ্যাস নেই। এই অনুসন্ধান সফল হলে আশা করি এ পরিস্থিতির উন্নতি ঘটবে। এলএনজি আমদানির বিরাট খরচ থেকে আমরা বাঁচতে পারব।

তিনি বলেন, দেশের অভ্যন্তরে ও অফশোরে (সমুদ্রের মধ্যে) গ্যাস অনুসন্ধান প্রক্রিয়াকে জোরদার করব। ‌ এটাকে আমরা তিন ভাগে ভাগ করেছি। সমুদ্রের মধ্যে গ্যাস অনুসন্ধানে টেন্ডার হয়ে গেছে, সম্প্রতি সেটার সময় বাড়ানো হয়েছে। এই সময় ডিসেম্বর মাসে শেষ হবে। এতে ৭টি কোম্পানি ইচ্ছা প্রকাশ করেছে।

উপদেষ্টা আরও বলেন, আজকে দেশের মধ্যে গ্যাস অনুসন্ধানের যে অবস্থা, সেটা পর্যালোচনা করেছি। এটাকে আমরা দুই ভাগ করেছি- ২০২৫ সাল পর্যন্ত, আর এক ভাগে রয়েছে ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত। ২০২৫ সালের মধ্যে অনুসন্ধানের আমাদের যে পরিকল্পনা, সেখানে ১৫টি খনন করা হয়েছে। সেখানে প্রতিদিন প্রায় ১৭৬ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফ) গ্যাস পাওয়া গেছে। এরমধ্যে ৭৬ এমএমসিএফ জাতীয় গ্রিডে দিতে সক্ষম হয়েছি। ‌ বাকিটা আমাদের পাইপলাইন না থাকার কারণে দেওয়া সম্ভব হয়নি।

২০২৫ সালের মধ্যে আরও ৩৫টি কূপ খনন করা হবে জানিয়ে‌ ফাওজুল কবির খান‌ বলেন, এরমধ্যে অনেকগুলো একেবারেই নতুন, এরমধ্যে কিছু উন্নয়ন কূপ, বাকিগুলো যে কূপগুলো রয়েছে সেখানে আরও একটু গ্যাসের পরিমাণ বাড়ানো যায় কিনা সেজন্য ওয়ার্কওভার করা।

উপদেষ্টা বলেন, বলা হয়ে থাকে আমরা বাপেক্সকে ব্যবহার করি না। ৩৫টির মধ্যে ১২টি কূপ বাপেক্স খনন করবে। বাকি ২৩টার অনুসন্ধান হবে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে। জিটুজি (সরকার টু সরকার) পদ্ধতিতেও আমরা আর করব না। আমরা দেখেছি এ পদ্ধতিতে যেগুলো হয়েছে সেখানে এদেশের মানুষ ভ্যালু ফর মানি পায়নি।

একযোগে ১৭ সমন্বয়ক ও সহসমন্বয়কের পদত্যাগ

২০২৬ থেকে ২০২৮ সালের গ্যাস অনুসন্ধানের পরিকল্পনা তুলে ধরে উপদেষ্টা বলেন, এ সময়ে আমরা ১০০টি কূপ খনন করব। ‌ সেখানেও নতুন, উন্নয়ন এবং ওয়ার্কওভার থাকবে। এর মধ্যে ৪৩টা বাপেক্সটা খনন করবে। আমরা এবার বাপেক্সকে সর্বশক্তি দিয়ে নিয়োগ করব। বাপেক্সকে সুযোগটা দেব, দেখবো কী হয়। বাপেক্সের পাঁচটা রিগ (গ্যাস অনুসন্ধান যন্ত্র) রয়েছে, তারা আরও একটি রিগ ভাড়া করতে পারবে। ২৬টি কূপ উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে অনুসন্ধান করবো। এছাড়া ৩১টি ওয়ার্ককভারের সবগুলো বাপেক্সের রিগ দিয়ে অনুসন্ধান করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
প্রত্যাহার

এক লাখ ইয়াবা আত্মসাতের অভিযোগে কোতোয়ালি থানার ওসি প্রত্যাহার

জুন 18, 2026
সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের

জুন 18, 2026
সুন্দরবন

‘অসাধু চক্র চায় না সুন্দরবনে কোস্টগার্ড সক্রিয় থাকুক’

জুন 18, 2026
Latest News
প্রত্যাহার

এক লাখ ইয়াবা আত্মসাতের অভিযোগে কোতোয়ালি থানার ওসি প্রত্যাহার

সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের

সুন্দরবন

‘অসাধু চক্র চায় না সুন্দরবনে কোস্টগার্ড সক্রিয় থাকুক’

কেরামত

জামিন পেয়েও মুক্তি মিলল না সাবেক এমপি কাজী কেরামত আলীর

Rain

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

rumour

অনলাইনে গুজব ঠেকাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমান

এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

শামা ওবায়েদ

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ

ব্যবসায়িক প্রতিশ্রুতি

স্বাভাবিক রয়েছে দারাজের ব্যবসায়িক কার্যক্রম

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa