জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুনের ঘটনায় নিখোঁজদের তালিকা করতে গণশুনানি চলছে।

Gazi Tyre

Advertisement

আজ রবিবার সকাল থেকে গাজী টায়ারের প্রধান ফটকে আট সদস্যের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট হামিদুর রহমানের নেতৃত্বে এই শুনানি শুরু হয়। কমিটির বাকি সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

গণশুনানিতে প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও নিখোঁজদের স্বজনেরা অংশ নেন। তারা ঘটনার বর্ণনা দেন কমিটির কাছে। সেই সঙ্গে নিখোঁজ স্বজনদের তালিকা দেন।

তদন্ত কমিটি জানিয়েছেন, গাজী টায়ার কারখানায় ঘটনার দিন কী ঘটেছিল, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত, নিখোঁজদের নামের তালিকা যাচাই-বাছাই করতে এ গণশুনানির আয়োজন করা হয়েছে।

তারা আরও জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত মানুষের উপস্থিতি থাকবে ততক্ষণ গণশুনানি চলবে।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলে জেলা প্রশাসন।

গত ২৫ আগস্ট বিকেলে রূপগঞ্জের রূপসী এলাকায় গাজী টায়ার কারখানায় লুটপাট শুরু হয়। রাত ১০টা ৩৫ মিনিটে কারখানাটিতে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ২১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভবন থেকে ১৪ জনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস।

নির্লজ্জের চূড়ান্ত সীমা পৌছাল এই ওয়েব সিরিজ, রোমান্সের দৃশ্য একা দেখুন

ঘটনার পরদিন ১৭৫ জন নিখোঁজ রয়েছে বলে দাবি করে স্বজনরা। তবে ১৩৫ জনের একটি নিখোঁজ তালিকা উপজেলা প্রশাসনের নির্দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা করেছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.