Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ঘাস চাষ শিখতে বিদেশ যেতে চান প্রাণিসম্পদ অধিদপ্তরের ৩২ কর্মকর্তা
জাতীয়

ঘাস চাষ শিখতে বিদেশ যেতে চান প্রাণিসম্পদ অধিদপ্তরের ৩২ কর্মকর্তা

By Shamim RezaOctober 5, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : বিচিত্র রকম প্রকল্পে ঠাসা দেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি- এডিপি। মাছ চাষ, খিচুড়ি রান্নার পর এবার ঘাস চাষ শিখতে বিদেশ যাওয়ার খায়েশের পর এরকমই একটি, উন্নতমানের কাঁচা ঘাস (নেপিয়ার) চাষের মাধ্যমে গরুর পুষ্টি উন্নয়ন ও বাড়তি দুধ আহরণ। সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায় কোনো ধরনের যাচাইবাছাই ছাড়াই ১১৮ কোটি টাকা ব্যয়ের প্রকল্পটি নেয়া হয়।

ghas

Advertisement

তিনবছর আগে দুর্যোগকালীন গো-খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করতে নেয়া এই প্রকল্প শুরু হয়, শেষ হওয়ার কথা আগামী ডিসেম্বরে। এই সময়ের মধ্যেই সারাদেশে স্থাপন করা হবে প্রায় ৮ হাজার ৯৭০টি প্রদর্শনী প্লট। অথচ এখন পর্যন্ত ব্যয় হয়েছে মাত্র ২৭ শতাংশ অর্থ বা ৩১ কোটি ৫২ লাখ ১৭ হাজার টাকা। তাই নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় বাড়তি আরও একবছর চাওয়া হয়েছে।

প্রকল্প পরিচালক আমজাদ হোসেন ভুইয়া চ্যানেল 24-কে এ বিষয়ে বলেন, তিন বছরে প্রকল্পটি শেষ করা যায়নি, তাই আরও একবছর সময় চাওয়া হয়েছে। তবে এসব ছাপিয়ে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে কর্মকর্তাদের বিদেশ সফরে যাওয়ার খায়েশ।

তথ্য অনুযায়ী, এই ঘাস চাষে উচ্চতর প্রশিক্ষণ নিতে অস্ট্রেলিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামে যেতে চান ৩২ কর্মকর্তা। যাতে গচ্চা যাবে সোয়া তিন কোটি টাকা (৩ কোটি ২০ লাখ টাকা)। অথচ এই ঘাস বাংলাদেশে চাষ হয়ে আসছে বহু বছর ধরেই। তাই পুরো ব্যয়কে অযৌক্তিক বলছেন বিশ্লেষকরা।

রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান আবদুর রাজ্জাক এ বিষয়ে চ্যানেল 24-কে বলেন, এর আগেও আমরা দেখেছি প্রজেক্টের কারণে বিদেশে গিয়েছেন সরকারী কর্মকর্তারা, তবে আসার পরেই পোস্টিং হয়ে যায় অন্যত্র বা অবসরে চলে গেছেন। ফলে আসলে আমরা সেখান থেকে খুব একটা সুবিধা অর্জন করতে পারি নি। এ জন্যে আমি মনে করি সরকারী কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণ বা ভ্রমণের জন্যে আরেকটু সতর্কতা অবলম্বন করা উচিৎ।

আর টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলছেন, আমলাতন্ত্রের মধ্যে একধরণের মানসিকতা তৈরি হয়েছে যে কোন না কোন সুযোগে বিদেশ যেতে হবে। এই বিদেশ যাওয়ার উদ্দেশ্য প্রশিক্ষণ একদমই না। ঘাস উৎপাদন, মশা মারার প্রশিক্ষণ এগুলোর জন্যে বিদেশ যাওয়াটা শুধু নামে। মূল বিষয়টা হচ্ছে বিদেশ গেলে সে রাষ্ট্রীয় টাকায় প্রমোদ ভ্রমণের সুবিধা পাচ্ছে।

অন্য কোনো কাজ করা যাবে কি ফরজ গোসল না করে

অপ্রয়োজনীয় প্রকল্প বন্ধ ও বিলাসী খাতে অর্থ ছাড়ে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। সেই পরিস্থিতিতে এমন খায়েশে হতবাক পরিকল্পনা মন্ত্রণালয়ও।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa