Close Menu
Bangla news
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • স্বাস্থ্য
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ইতিহাস
    • ক্যাম্পাস
    • ক্যারিয়ার ভাবনা
    • Jobs
    • লাইফ হ্যাকস
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • স্বাস্থ্য
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ইতিহাস
    • ক্যাম্পাস
    • ক্যারিয়ার ভাবনা
    • Jobs
    • লাইফ হ্যাকস
    • জমিজমা সংক্রান্ত
Bangla news
Home অনলাইনে মিউটেশন বা নামজারি করার সম্পূর্ণ প্রক্রিয়া, সময় ও খরচের বিস্তারিত তথ্য
লাইফস্টাইল ডেস্ক
Exceptional জমিজমা সংক্রান্ত

অনলাইনে মিউটেশন বা নামজারি করার সম্পূর্ণ প্রক্রিয়া, সময় ও খরচের বিস্তারিত তথ্য

লাইফস্টাইল ডেস্কShamim RezaNovember 14, 20253 Mins Read
Advertisement

ভূমির মালিকানা পরিবর্তন বা নামজারি করতে এখন আর ভূমি অফিসে দিনের পর দিন দৌড়াতে হয় না। অনলাইনে মিউটেশন ব্যবস্থা চালু হওয়ায় ঘরে বসেই করা যাচ্ছে আবেদন। এই ই-নামজারি সিস্টেমে সময় ও খরচ- দুটোই সাশ্রয় হচ্ছে। হাজার হাজার নাগরিক ভোগান্তি ছাড়াই পাচ্ছেন সহজ, স্বচ্ছ ও আধুনিক ভূমি সেবা।

Namjari

মিউটেশন বা নামজারি কী?

মিউটেশন হলো জমি সংক্রান্ত বিষয়ে মালিকানা পরিবর্তনের সরকারি রেকর্ড হালনাগাদ করার প্রক্রিয়া। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বৈধভাবে জমির মালিকানা অর্জন করলে, সরকারিভাবে সেই মালিকানাকে স্বীকৃতি দিয়ে নতুন খতিয়ান প্রদান করা হয়।

এই খতিয়ানে থাকে—

  • মালিকের নাম
  • মৌজা নাম ও JL নম্বর
  • দাগ নম্বর
  • জমির পরিমাণ
  • মালিকানার অনুপাতে জমির অংশ

ই-নামজারির পরিসংখ্যান

ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন প্রতি মাসে প্রায় ৫ লাখ অনলাইন নামজারি আবেদন নিষ্পত্তি হচ্ছে। তিনটি পার্বত্য জেলা বাদে দেশের সব উপজেলায় (৫১৬টি) এবং ৩৪৬৭টি ইউনিয়ন ভূমি অফিসে চালু হয়েছে ই-নামজারি সেবা।

অনলাইনে মিউটেশন করার ধাপসমূহ

১. আবেদন ওয়েবসাইট:
প্রবেশ করুন https://mutation.land.gov.bd/

২. জমির মালিকানার উৎস চিহ্নিত করুন:
ক্রয়, ওয়ারিশ, হেবা, ডিক্রি, নিলাম, বন্দোবস্ত অথবা অন্যান্য উৎস।

৩. জমির মৌজা নির্বাচন:
বিভাগ > জেলা > উপজেলা > মৌজা নির্বাচন করে জমির তথ্য পূরণ করতে হবে। একাধিক মৌজার ক্ষেত্রে আলাদা আবেদন করতে হবে।

৪. সর্বশেষ জরিপ রেকর্ড অনুসারে আবেদন করুন।

৫. জমির খতিয়ান ও দাগ নম্বর টাইপ করুন।
একাধিক খতিয়ান বা দাগ যোগ করতে চাইলে “আরও খতিয়ান সংযুক্ত করুন” ও “আরও দাগ সংযুক্ত করুন” ক্লিক করুন।

৬. আবেদনকারী ও প্রতিনিধির তথ্য দিন:
ছবি, স্বাক্ষর, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা জন্ম সনদ, উত্তরাধিকার সনদ, নিবন্ধন সনদ ইত্যাদি আপলোড করতে হবে।

৭. মালিকানা প্রমাণপত্র আপলোড করুন:
দলিল, রায়-ডিক্রি অথবা অন্যান্য কাগজের স্ক্যান কপি দিতে হবে।

৮. ফাইলের সাইজ সীমা:
প্রতিটি PDF ফাইল সর্বোচ্চ ১.২৫MB, সর্বমোট ২৫MB এর মধ্যে রাখতে হবে।

৯. সত্য ঘোষণাপত্র দিন:
মৌজা নির্ধারণ করে ক্রয়সূত্রে আবেদনকারিকে একটি ঘোষণাপত্র দিতে হয়। ভুল তথ্য দিলে আবেদন বাতিল ও আইনগত ব্যবস্থা হতে পারে।

১০. আবেদন প্রিভিউ দেখুন ও দাখিল করুন:
দাখিলের আগে সব তথ্য যাচাই করুন। দাখিল করার পর তা আর সংশোধন করা যাবে না।

১১. আবেদন নম্বর সংরক্ষণ করুন:
প্রিন্ট অথবা PDF কপি সংরক্ষণ করে রাখুন। আবেদন নম্বর দিয়ে পরবর্তীতে ট্র্যাকিং করতে পারবেন।

আবেদন ফি ও পেমেন্ট

  • আবেদন ও নোটিশ ফি: মোট ৭০ টাকা
  • পেমেন্ট মাধ্যম: নগদ, বিকাশ, রকেট, উপায়, ভিসা/মাস্টার কার্ড
  • পেমেন্ট রিসিপ্ট ও আবেদন কপি প্রিন্ট করে রাখতে পারবেন।

অনলাইনে শুনানির সুযোগ

  • আবেদনকালে হ্যাঁ নির্বাচন করুন অথবা http://oh.lams.gov.bd লিঙ্কে গিয়ে শুনানির অনুরোধ জানাতে পারবেন।

আবেদন নিষ্পত্তির সময়সীমা

  • সাধারণত ২৮ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তি হয়।
  • সহকারী কমিশনার (ভূমি) অনুমোদনের পর খতিয়ান প্রস্তুত হয়।
  • মোবাইলে এসএমএস আসবে ডিসিআর ফি পরিশোধের জন্য।

ডিসিআর ফি ও প্রিন্ট

  • ডিসিআর ফি: ১,১০০ টাকা
  • অনলাইনে পেমেন্টের পর https://mutation.land.gov.bd/ থেকে খতিয়ান ও ডিসিআর প্রিন্ট করা যাবে।

উঁচুতে উঠলেই মাথা ঘোরে? জানুন এই ১০টি ঘরোয়া পদ্ধতি

কিউআর কোডযুক্ত ডিসিআর-এর বৈধতা

  • অনলাইন ডিসিআর এখন সম্পূর্ণ আইনগত বৈধ ও সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য।
  • ভূমি অফিসে গিয়ে ম্যানুয়াল ডিসিআর সংগ্রহ করার দরকার নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘ও exceptional অনলাইনে করার খরচের জমিজমা তথ্য নামজারি প্রক্রিয়া: বা বিস্তারিত মিউটেশন বা নামজারি মিউটেশন’ সংক্রান্ত সময়’: সম্পূর্ণ
Related Posts
জমির মালিক

প্রমাণগুলো থাকলেই আপনি জমির মালিক, দলিল না থাকলেও চলবে!

December 12, 2025
জমি

১ মিনিটেই আপনার জমি যেভাবে মাপবেন

December 12, 2025
Namjari

অনলাইনে মিউটেশন বা নামজারি করার সম্পূর্ণ প্রক্রিয়া, সময় ও খরচের বিস্তারিত তথ্য

December 12, 2025
Latest News
জমির মালিক

প্রমাণগুলো থাকলেই আপনি জমির মালিক, দলিল না থাকলেও চলবে!

জমি

১ মিনিটেই আপনার জমি যেভাবে মাপবেন

Namjari

অনলাইনে মিউটেশন বা নামজারি করার সম্পূর্ণ প্রক্রিয়া, সময় ও খরচের বিস্তারিত তথ্য

জাল দলিল

জাল দলিল চেনার উপায়, জমি কেনার আগে সাবধান হোন

জমির দখল

দলিল থাকা সত্ত্বেও পাঁচ ধরনের জমির দখল ছাড়তে হবে

নামজারি বাতিল

১০টি কারণে নামজারি বাতিল হচ্ছে, ভূমি মালিকদের জরুরি করণীয়

নামজারি পদ্ধতি

৩টি সহজ নিয়মে নামজারি পদ্ধতি চালু করা হলো

জমির খতিয়ানে ভুল

জমির খতিয়ানে ভুল হলে আইনগত প্রতিকার পেতে যা করবেন

হেবা দলিল

হেবা দলিলের সরকার নির্ধারিত রেজিস্ট্রি খরচ কত? কে কাকে হেবা দলিল করতে পারবে

Dolil

১২ বছর ধরে জমি দখলে থাকলেই মালিকানা? জানুন আইনি ব্যাখ্যা

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • স্বাস্থ্য
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ইতিহাস
    • ক্যাম্পাস
    • ক্যারিয়ার ভাবনা
    • Jobs
    • লাইফ হ্যাকস
    • জমিজমা সংক্রান্ত
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.