জুমবাংলা ডেস্ক : ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাতে ঢাকায় বৃষ্টি শুরু হবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান। তিনি এও জানালেন, বৃষ্টির সঙ্গে বাতাসও থাকবে, তবে বাতাসের গতি বেশি থাকবে না।

Ramal

Advertisement

২৬ মে, রবিবার আবহাওয়া অধিদপ্তরে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক বলেন, ‘রেমালের প্রভাবে সারা দেশেই কম বেশি বৃষ্টি হবে। ঢাকাতেও আজ (রবিবার) রাতে বৃষ্টি শুরু হবে। বৃষ্টির সঙ্গে বাতাস থাকবে। তবে উপকূলে বাতাসের যেমন গতি থাকে, অত বেশি থাকবে না।’

এদিকে রেমালের অগ্রভাগ এখন উপকূলে চলে এসেছে জানিয়ে তিনি বলেন, ‘এটির অগ্রভাগ এখন বাংলাদেশ উপকূলে। এর কেন্দ্রভাগ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যে অতিক্রম করবে। এ সময় বাতাসের গতিবেগ ভালোভাবে বোঝা যাবে। এটা আগামীকাল (সোমবার) আরও ভালোভাবে বোঝা যাবে।’

আজিজুর রহমান বলেন, ‘এখন পর্যন্ত ঘূর্ণিঝড়টি উত্তর দিকেই এগোচ্ছে। এর গতিবেগ ৯০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। আবার কোথাও কোথাও দমকা হাওয়া হিসেবে ১৩০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।’

বাংলাদেশে যেসব ভ.য়া.বহ ঘূর্ণিঝড় আঘাত হেনেছে

তিনি আরও বলেন, ‘রেমালের কেন্দ্রস্থল ওপরে উঠে যাওয়ার পরেও নিচের অংশ পার হতে হতে মধ্যরাত পর্যন্ত সময় লাগবে। দুপুরে অগ্রভাগ, সন্ধ্যায় কেন্দ্রভাগ ও রাতে নিম্নভাগ অতিক্রম করে ঝড় শেষ হবে। এরপর এটি নিম্নচাপে পরিণত হবে।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.