বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড গিগাবাইট নতুন প্রজন্মের প্রসেসরের জন্য জেড ৮৯০ প্লাস সিরিজের মাদারবোর্ড বাজারে এনেছে। এই সিরিজটি সর্বশেষ ইন্টেল কোর আল্ট্রা ২০০০এস প্লাস প্রসেসর সমর্থনের উপযোগী করে তৈরি করা হয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, এই সিরিজের উল্লেখযোগ্য মডেলের মধ্যে রয়েছে অরোস এলিট ডুয়ো এক্স এবং জেড ৮৯০এম ফোর্স ডুয়ো এক্স ওয়াইফাই ৭। এগুলো উন্নত সিকিউডিম প্রযুক্তির ভিত্তিতে তৈরি, যা ডুয়াল মেমোরি স্লট ডিজাইনের মাধ্যমে উন্নত পারফরম্যান্স, স্থিতিশীল সিগন্যাল এবং গেমারসহ উচ্চক্ষমতাসম্পন্ন ব্যবহারকারীদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করে।
গিগাবাইট আরও জানায়, প্রতিটি মেমোরি স্লটে সর্বোচ্চ ১২৮ গিগাবাইট পর্যন্ত র্যাম ব্যবহার করা যাবে। ফলে মাত্র দুটি মডিউলেই মোট ২৫৬ গিগাবাইট পর্যন্ত মেমোরি ধারণ করা সম্ভব। উন্নত সার্কিট নকশার কারণে ভারী কাজের সময়ও মেমোরির উচ্চগতির পারফরম্যান্স বজায় থাকে।
এছাড়া এতে উন্নত বায়োস টিউনিং প্রযুক্তি যুক্ত করা হয়েছে, যা স্বয়ংক্রিয়ভাবে সময় নিয়ন্ত্রণ, সিগন্যাল সমন্বয় এবং ভোল্টেজ ব্যবস্থাপনা করে সামগ্রিক কার্যক্ষমতা বৃদ্ধি করে।
পারফরম্যান্স বাড়ানোর জন্য বিশেষ দ্রুতগতি মোড যুক্ত রয়েছে, যা এক ক্লিকেই প্রসেসর ও মেমোরির সেটিংস উন্নত করতে সক্ষম। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর প্রযুক্তির মাধ্যমে সহজে উচ্চগতির মেমোরি ব্যবহার করা যায়। এই সিরিজের অন্যান্য মডেলগুলোতেও টেকসই নকশা, সহজ ইনস্টলেশন, উন্নত সংযোগ ব্যবস্থা এবং দ্রুত সমস্যা সমাধানের সুবিধা রাখা হয়েছে।
গিগাবাইটের দাবি, নতুন এই সিরিজ উচ্চক্ষমতা ও দ্রুতগতির মেমোরি ব্যবহারে নতুন মানদণ্ড তৈরি করবে এবং ভবিষ্যতের কম্পিউটার প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


