Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home জাতীয় দেশের সাত বিভাগে বৃষ্টির আভাস, বাড়বে শীত
জাতীয়

দেশের সাত বিভাগে বৃষ্টির আভাস, বাড়বে শীত

By Saiful IslamDec 19, 2024, 12:11 AM Asia/Dhaka2 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : চলছে পৌষ মাস। কমবেশি শীত অনুভূত হচ্ছে সারা দেশেই। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক অঞ্চলেই দেখা মিলছে কুয়াশার। এমন পরিস্থিতিতেই দেশের সাত বিভাগের জন্য বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

Rain

অধিদপ্তর বলছে, আগামী শুক্রবার থেকে দুই-তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রা কমে শীতের অনুভূতিও বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর আজ বুধবার জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। মূলত এর প্রভাবেই রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও আগামীকাল সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত মাঝারি (ঘণ্টায় ১১ থেকে ২২ মিলিমিটার) থেকে ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) বর্ষণ হতে পারে।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ‘সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে ২০ ডিসেম্বর (শুক্রবার) দেশের কোনো কোনো অঞ্চলে বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি মূলত বেশি হতে পারে ২১ ডিসেম্বর (শনিবার)। ২২ ডিসেম্বরও বৃষ্টি হতে পারে। এরপরও আকাশ মেঘলা থাকতে পারে। ২৪ ডিসেম্বর আবার কিছুটা বৃষ্টি হতে পারে, নাও হতে পারে।’

এ সময় সূর্যের আলোর প্রাপ্যতা কমে যাওয়া দিনের তাপমাত্রা কমে যেতে পারে বলে জানান ওমর ফারুক। ফলে মানুষের মধ্যে শীতের অনুভূতি বাড়তে পারে। তবে শৈত্যপ্রবাহের তেমন আশঙ্কা নেই।

ওমর ফারুক জানান, দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের তীব্রতা বেশি থাকতে পারে। ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলেও বৃষ্টি থাকবে। তবে দেশের উত্তরে বৃষ্টি তুলনামূলক কম থাকতে পারে। বৃষ্টির পর ২৭ ডিসেম্বর থেকে আবার তাপমাত্রা কমতে পারে। তখন শীতের তীব্রতাও বাড়তে পারে। এ সময় দেশের কোনো কোনো অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আজ। দিনের তাপমাত্রা কিছুটা কমলেও প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

আগামী শুক্রবার খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে এদিন দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে সামান্য বাড়তে পারে রাতের তাপমাত্রা। পরদিন শনিবার বৃষ্টি ছড়াতে পারে দেশের সাত বিভাগে। রংপুর ছাড়া বাকি বিভাগগুলোর কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা কমতে পারে দুই থেকে তিন ডিগ্রি।

আবহাওয়া অধিদপ্তরের জানিয়েছে, বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৮.৮ ডিগ্রি। ঢাকায় এ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭ ডিগ্রি সেলসিয়াস।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at ZoomBangla iNews with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মহাপরিচালকের দায়িত্ব

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকী

May 22, 2026, 10:06 AM Asia/Dhaka
জরুরি নির্দেশনা

দেশের সব স্কুল-কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

May 22, 2026, 9:35 AM Asia/Dhaka
দায়িত্বে অবহেলা

হজের দায়িত্বে অবহেলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না : ধর্মমন্ত্রী

May 22, 2026, 9:12 AM Asia/Dhaka
Latest News
মহাপরিচালকের দায়িত্ব

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকী

জরুরি নির্দেশনা

দেশের সব স্কুল-কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

দায়িত্বে অবহেলা

হজের দায়িত্বে অবহেলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না : ধর্মমন্ত্রী

দায়িত্ব নিলেন

শিশু রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

বজ্রবৃষ্টি

ঢাকাসহ ১১ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

চার্জশিট দাখিল

রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট রোববার দাখিল: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিযোগিতা হচ্ছে

সরকারের মধ্য থেকে এস আলম, সালমান এফ রহমান হওয়ার প্রতিযোগিতা হচ্ছে: নাহিদ ইসলাম

কাঁদলেন বাবা

রামিসার শ্রেণিকক্ষে অঝোরে কাঁদলেন বাবা, কাঁদল সহপাঠীরা

PM-News

শিশু রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী, দ্রুত বিচারের আশ্বাস

রামিসা হত্যার বিচার

শিশু রামিসা হ’ত্যার বিচার দাবিতে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভ

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp