জুমবাংলা ডেস্ক : গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক জিসান পুত্র সন্তানের জনক হয়েছেন। সোমবার (২৪ জুন) রাজধানীর একটি হাসপাতালে তার পুত্র সন্তানের জন্ম হয়।

উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক জিসান

Advertisement

একইদিন পুলিশের এই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়, জিসানুল হক পুলিশের সাবেক একজন কর্মকর্তার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছেন। তার বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

সরকারি চাকরি আইন ২০১৮ এর ধারা ৩৯ (১) এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি ১২ (১) অনুযায়ী চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

এতে আরও বলা হয়, সাময়িক বরখাস্ত থাকাকালীন তিনি বাংলাদেশ সার্ভিস রুল অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সাহায্যের জন্য সহকর্মীদের আবেগঘন বার্তা পাঠাচ্ছেন মতিউর

জিসানুল হক বিসিএস পুলিশ ক্যাডারে ৩৩তম ব্যাচের কর্মকর্তা। কর্মজীবনে নারায়ণগঞ্জ হাইওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার, সিআইডির অর্গনাইজড ক্রাইমের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার এবং সিআইডির মিডিয়া কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০২১ সালের মে মাসে তিনি পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হন। এরপর তাকে জিএমপিতে পদায়ন করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.