দেশের বাজারে কমেছে স্বর্ণ ও রুপার দাম। সবশেষ সমন্বয়ের পর শুক্রবার (১০ এপ্রিল) মূল্যবান এই ধাতু দুটি বিক্রি হচ্ছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন দামে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার দাম কমার পরিপ্রেক্ষিতে নতুন মূল্য ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। একইভাবে ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকায় বিক্রি হচ্ছে।
এর আগে ৮ এপ্রিল দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস, তখন ২২ ক্যারেটের ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা।
এছাড়া বৃহস্পতিবার রুপার দামও কমানো হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭১৫ টাকায়। ২১ ক্যারেটের ভরি ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৫৪ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩১ বার বেড়েছে এবং ২৩ বার কমেছে। একই সময়ে রুপার দাম ৩৩ বার সমন্বয় হয়েছে, যার মধ্যে ১৮ বার বেড়েছে এবং ১৫ বার কমেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


