রংপুরের গঙ্গাচড়ায় এক গৃহবধূকে ধর্ষণের মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার গভীর রাতে গঙ্গাচড়া উপজেলার ধনতোলা বাজার দক্ষিণ বেতগাড়ি এলাকায় অভিযান চালিয়ে হাবিবুর রহমান (২৫) নামে ওই আসামিকে আটক করা হয়। তিনি দক্ষিণ বেতগাড়ি গ্রামের নয়া মিয়ার ছেলে বলে জানা গেছে।

র্যাব-১৩ বুধবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, গত ১৯ ফেব্রুয়ারি রাতে ওই গৃহবধূর বাড়িতে প্রবেশ করে হাবিবুর রহমান তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে আটক করে একটি ঘরে আটকে রাখে।
পরবর্তীতে খবর পেয়ে আসামির পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তাকে নিয়ে যায়। এ ঘটনায় ২১ ফেব্রুয়ারি ভুক্তভোগীর স্বামী গঙ্গাচড়া থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে আসামি আত্মগোপনে ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পরে আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



