Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা গণভবনে একই ফ্রেমে সাকিব ও মাশরাফী
ক্রিকেট (Cricket) খেলাধুলা

গণভবনে একই ফ্রেমে সাকিব ও মাশরাফী

By Shamim Rezaনভেম্বর 26, 20232 Mins Read

স্পোর্টস ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশ থেকে আসা বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহকারীদের সঙ্গে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে মতবিনিময় করছেন।

সাকিব ও মাশরাফী

Advertisement

এর অংশ হিসেবে গণভবনে প্রবেশ করেছেন দেশের ক্রিকেটের অন্যতম জনপ্রিয় দুই মুখ সাকিব আল হাসান ও মাশরাফী বিন মোর্ত্তজা। তারা দুই জনই নৌকার মনোনয়নপ্রত্যাশী।

রোববার (২৬ নভেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে গণভবনে প্রবেশ করেন সাকিব। এরপর ১০টা ৫৫ মিনিটে গণভবনে যান মাশরাফী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন টাইগার অলরাউন্ডার। তিনি মাগুরা-১ থেকে নৌকার টিকিট পাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। নড়াইল-২ আসনের এমপি মাশরাফী ফের ওই আসনে মনোনয়ন চান।

এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় ৩০০ আসনের বিপরীতে ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে আওয়ামী লীগের। দলটির মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে সঙ্গে মতবিনিময় করছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছে। আর সেখানেই আবারো ক্যামেরাবন্দী হলেন সাকিব-মাশরাফি। ভক্ত-সমর্থকরা অবশ্য এমন ছবি দেখে বলতেই পারেন ওয়ান মোর টাইম।

জাতীয় দলের হয়ে পঞ্চ পান্ডবের এই দুই ক্রিকেটারকে সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের লর্ডসে একসাথে দেখা যায়। এরপর কেটে গেছে কত বছর তবে লাল-সবুজের জার্সিতে দেখা যায়নি তাদের একত্রে।

হারিয়ে যেতে বসেছে চিরচেনা গরু আর লাঙ্গল দিয়ে জমি চাষাবাদ

ঘরোয়াতে অবশ্য দুজন খেলেছেন একত্রে। সাকিব এখনো জাতীয় দলের অধিনায়ক হিসেবে থাকলেও ক্রিকেট থেকে দূরেই আছেন মাশরাফি। ২০১৮ সাল থেকে রাজনীতির সঙ্গে যুক্ত হন সাবেক এই অধিনায়ক।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

জুন 19, 2026
হাকিমি

ধর্ষণ মামলায় বিচারমুখী পিএসজি তারকা আশরাফ হাকিমি

জুন 19, 2026
স্কটল্যান্ড

মরক্কোর বিপক্ষে ইতিহাস গড়ার সুযোগ স্কটল্যান্ডের

জুন 19, 2026
Latest News
রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

হাকিমি

ধর্ষণ মামলায় বিচারমুখী পিএসজি তারকা আশরাফ হাকিমি

স্কটল্যান্ড

মরক্কোর বিপক্ষে ইতিহাস গড়ার সুযোগ স্কটল্যান্ডের

BD

শেষ দিকে পথ হারিয়ে বাংলাদেশের হার, সিরিজ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপ

ব্রাজিল বনাম হাইতি বিশ্বকাপ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

ফুটবল

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ইতিহাসের প্রাচীনতম ফুটবল

সিরিজ

লিটন-তাসকিন ছাড়াই জিম্বাবুয়ে সিরিজ, এলপিএলে খেলবেন পাঁচ টাইগার

ম্যানুয়েল নয়্যার

বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা দিলেন নয়্যার

ইতিহাস

কাতারকে ৬ গোলে হারিয়ে ইতিহাস কানাডার, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী

গোলরক্ষক

ঘানার গোলরক্ষক বেনজামিন আসারি: সংগ্রাম থেকে বিশ্বকাপের মঞ্চে অনুপ্রেরণার গল্প

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa