তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্র এবং সমাজ জনগণের কল্যাণে কতটা কাজে লাগবে তা নিশ্চিত করে গণমাধ্যম। সেজন্যই গণমাধ্যমের স্বাধীনতা কোনো করুণার বিষয় নয়। গণমাধ্যমের স্বাধীনতা আমাদের অনিবার্য একটি দায়িত্ব।

তথ্যমন্ত্রী

Advertisement

তিনি বলেন, আধুনিক সভ্যতাতে গণমাধ্যম একটি অনিবার্য অনুষঙ্গ। রাষ্ট্রের মালিক যেহেতু জনগণ। সমাজ যেহেতু তৈরি করে জনগণ। সেখানে রাষ্ট্র এবং সমাজের সব ধরনের তৎপরতাকে মানুষের সামনে আয়নার মতো তুলে ধরার দায়িত্বই হচ্ছে গণমাধ্যমের কাজ।

শুক্রবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের করতোয়া কনভেনশন সেন্টারে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত রাজশাহী বিভাগের সাত জেলার সাংবাদিকদের আর্থিক অনুদান এবং সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এ কথা সঠিক আমাদের দেশে গণমাধ্যমে ক্ষমতাশীল মহল বার বার তার নিয়ন্ত্রিত একটি যন্ত্র হিসাবে ব্যবহার করার চেষ্টা করেছে। আমাদের সরকার আমাদের নির্বাচনি প্রতিশ্রুতিতে এবং আমাদের ৩১ দফার মধ্যে আমরা স্পষ্টভাবে বলেছি, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতাকে নিশ্চিত করাই হবে আমাদের কাজ। আমরা সেই লক্ষ্যে ইতিমধ্যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের পদক্ষেপগুলি নিতে শুরু করেছি।

তথ্যমন্ত্রী বলেন, আমাদের সরকারের বয়স এখনো এক মাসও পূর্ণ হয়নি। অনেকের ভোটের কালির দাগও শুকায়নি। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে জনগণের কল্যাণে কাজ শুরু করেছেন। ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। কৃষক কার্ড বিতরণের কাজ চলছে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের প্রতি বগুড়াবাসীর অকৃত্রিম ভালোবাসার অপরাধে বিগত ১৭ বছর অনেক ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা বাড়তি সুযোগ দিতে পারবো কিনা জানি না। কিন্তু সরকারের ক্যাবিনেটের একজন সদস্য হিসাবে আমি আপনাদেরকে ওয়াদা করে যাচ্ছি, যে অধিকার ছিল আপনাদের প্রাপ্য, যেখান থেকে আপনাদের বঞ্চিত করা হয়েছে। তালিকা করে সেই অধিকারগুলো আপনাদের ফিরিয়ে দেওয়া হবে। বগুড়া প্রেসক্লাবের পূর্ণাঙ্গভবন নির্মাণের দায়িত্ব নেওয়া হবে। এই প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন আমার নেতা যিনি এখন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনিই প্রেসক্লাবের নতুন ভবন উদ্বোধন করবেন।

তিনি বলেন, বাংলাদেশ টেলিভিশনের বগুড়া কেন্দ্রিক সম্প্রচার কেন্দ্রের যে স্বপ্ন আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখেছিলেন। আমারা সেই স্বপ্ন পূরুণ করার জন্য অনতিবিলম্বে আমাদের নতুন তৎপরতা শুরু করবো।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

অনুষ্ঠানে রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ ছাড়া বাকি সাত জেলার ৫১ জন সাংবাদিককে ২ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান এবং ৪৬ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ৮ লাখ ৫২ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.