জুমবাংলা ডেস্ক : সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র-জনতার তোপের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর গণভবনের ভেতর থেকে গণভবন থেকে কয়েকজন মিলে একটি সিন্দুক লুট করেন। পরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন লুট হওয়া ওই টাকা ভাগাভাগির দ্বন্দ্বে জেরে ফোন করে ধরিয়ে দিয়েছে একজন। সেখান থেকে ৮ লাখ টাকাসহ একটি সিন্দুক উদ্ধার করেছে সেনাবাহিনী।

Taka

Advertisement

গত সোমবার (১২ আগস্ট) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার রায়ের বাজার বটতলা এলাকা থেকে টাকাসহ সিন্দুকটি উদ্ধার করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাবের এক কর্মকর্তা।

র‍্যাব সূত্র জানায়, গণভবন থেকে কয়েকজন মিলে একটি সিন্দুক নিয়ে যান। তাদের একজন কিছু টাকা নিয়ে গ্রামের বাড়িতে চলে যান। বাকি টাকা একজনের কাছে ছিল। এই টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব শুরু হলে একজন ফোন করে সেনাবাহিনীকে টাকার তথ্য দেন। খবর পেয়ে সেনাবাহিনী ও র‍্যাব-২ এর একটি দল রায়ের বাজারের একটি বাড়ি থেকে ৮ লাখ টাকা উদ্ধার করে।

১৫ আগস্টের ছুটি বাতিল

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র-জনতার তোপের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। পরে বিক্ষুব্ধ জনতা গণভবনে হামলা ও লুটপাট চালান। হাজার হাজার মানুষ গণভবন থেকে টাকা, আসবাব, শাড়ি-গয়না, এমনকি হাঁস-মুরগিও লুট করে নিয়ে যান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.