গণভোটের পক্ষে ফেসবুক পোস্ট দেওয়ার মাত্র এক ঘণ্টার ব্যবধানে বহিষ্কৃত হলেন লালমনিরহাটের আদিতমারী সরকারি কলেজ ছাত্রদলের রাকিবুল হাসান। যিনি আদিতমারী উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।

সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আমরুল হাসান মোল্লার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারাদেশ জানানো হয়। বিজ্ঞপ্তিতে তাকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সকল পদ থেকে অব্যাহতি দিয়ে দলের অন্যান্য নেতাকর্মীদের তার সঙ্গে যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা গেছে, সোমবার দুপুর ১টার দিকে ‘MD Rakibull Hasan’ নামের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ‘টালবাহানা না করে গণভোটের রায় বাস্তবায়ন করেন’ শীর্ষক একটি স্ট্যাটাস দেন রাকিবুল। পোস্টটি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদিকুল ইসলাম পাভেল ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর খানের অনুমোদনে তার বিরুদ্ধে শাস্তিমূলক এই ব্যবস্থা নেওয়া হয়।
রাকিবুল হাসান দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। দলীয় সূত্র ও স্থানীয়দের মতে, ২০২৪ সালের জুলাই বিপ্লবে জেলা শহর ও আদিতমারীতে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এর আগে ২০২২ সালে বিএনপির আন্দোলন চলাকালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের হাতে তিনি শারীরিকভাবে লাঞ্ছিত ও হামলার শিকার হয়েছিলেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বহিষ্কারের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে রাকিবুল হাসান বলেন, ‘দশম শ্রেণি থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বারবার হামলার শিকার হয়েছি। জুলাই আন্দোলনেও রাজপথে ছিলাম। আমি কেবল দেশের মানুষের জন্য গণভোটের দাবি জানিয়ে একটি পোস্ট দিয়েছিলাম। শুধু এই অপরাধে আমাকে বহিষ্কার করা হবে, তা ভাবিনি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


