স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা করে বাংলাদেশ সেনাবাহিনীর মনোবল ভাঙার চেষ্টা করা হয়েছিল। তবে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার জন্য দেশের জনগণ দৃঢ়তার সঙ্গে ঘুরে দাঁড়িয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী সামরিক কবরস্থানে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে শহীদ সেনাদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
ফখরুল ইসলাম আলমগীর বলেন, ২০০৯ সালের এই দিনে ৫৭ সেনা কর্মকর্তাসহ প্রায় ৭২ জন কর্মকর্তা ও কর্মচারীকে হত্যা করা হয়। এটি আমাদের জাতির জন্য একটি অত্যন্ত লজ্জাজনক ও কলঙ্কজনক অধ্যায়। দেশের নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার গভীর চক্রান্ত চালানো হয়েছিল।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে বিএনপি। অতীতের মতো দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করাই আমাদের মূল লক্ষ্য। পাশাপাশি এই জঘন্য হত্যাকাণ্ডের যথাযথ ও নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের আইনের আওতায় নিয়ে এসে শাস্তি নিশ্চিত করাও আমাদের দায়িত্ব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


