বাংলাদেশে মিষ্টিজাত খাবারের কথা উঠলেই খেজুরের আলাদা কদর রয়েছে। বিকেলের আড্ডা, শীতের সন্ধ্যা কিংবা কোনো বিশেষ দিনে এক কাপ গরম চায়ের সঙ্গে খেজুরের হালুয়া যেন স্বাদকে পৌঁছে দেয় অন্য মাত্রায়। অনেকেই মনে করেন, এই হালুয়া বানানো বুঝি বেশ ঝামেলার। আসলে ঘরেই খুব সহজ উপায়ে তৈরি করা যায় নরম, মোলায়েম ও পুষ্টিগুণে ভরপুর খেজুরের হালুয়া। চলুন জেনে নেওয়া যাক এর সহজ রেসিপি।

প্রয়োজনীয় উপকরণ
খেজুর – ২ কাপ
চিনি – ১ টেবিল চামচ
ঘি – ২ টেবিল চামচ
কিশমিশ ও বাদাম কুচি – ২ টেবিল চামচ
গোলাপজল – ১ চা-চামচ
প্রস্তুত প্রণালি
প্রথমে খেজুরের বিচি ফেলে ভালোভাবে ধুয়ে নিন। এরপর পরিমাণমতো পানি দিয়ে খেজুর সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে নরম হলে ব্লেন্ডারে দিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন।
এবার একটি কড়াইয়ে খেজুরের পেস্ট, ঘি, চিনি, কিশমিশ ও বাদাম একসঙ্গে দিয়ে মাঝারি আঁচে নেড়ে রান্না করুন। খেয়াল রাখবেন, যেন মিশ্রণটি কড়াইয়ের তলায় না লেগে যায়।
মিশ্রণ ঘন হয়ে পানি শুকিয়ে এলে গোলাপজল দিয়ে আরও কয়েক মিনিট নেড়ে চুলা বন্ধ করে দিন।
ব্যস, তৈরি হয়ে গেল ঘরোয়া উপায়ে বানানো সুস্বাদু ও পুষ্টিকর খেজুরের হালুয়া—চায়ের সঙ্গে পরিবেশন করলেই স্বাদে ভরিয়ে দেবে মন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


