ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় প্রচণ্ড গরমে কাহিল হয়ে পড়েছে অ্যালবিনো বৈশিষ্ট্যের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। গরম থেকে স্বস্তি দিতে তার পাশে দুটি স্ট্যান্ড ফ্যানে রেখে বাতাস দেওয়া হচ্ছে। পাশাপাশি দিনে দুই থেকে তিনবার গোসল করানো হচ্ছে। এমনকি নিয়মিত পানি ছিটিয়ে শরীর ঠান্ডা রাখা হচ্ছে।

Mohis

Advertisement

রোববার (৩১ মে) মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় গিয়ে এ দৃশ্য দেখা গেছে।

ভাইরাল মহিষটিকে চিড়িয়াখানায় আনার পর ঈদুল আজহার দিন থেকে দর্শনার্থীদের ভিড় বেড়েছে। তাকে এক নজর দেখতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা চিড়িয়াখানায় ভিড় করছেন।

আজ সকাল ১০টার পর থেকেই চিড়িয়াখানার টিকিট কাউন্টারে দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। টিকিট সংগ্রহ শেষে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ একে একে চিড়িয়াখানায় প্রবেশ করেন। অনেকে চিড়িয়াখানায় ঢোকার সময় জানতে চাইছেন ‘ডোনাল্ড ট্রাম্প মহিষের খাঁচা কোনদিকে?’ বা ‘কোন দিকে রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প মহিষকে?’। চিড়িয়াখানায় দায়িত্বরত ব্যক্তিরা হাত দেখিয়ে জানিয়ে দিচ্ছিলেন খাঁচাটির অবস্থান।

দর্শনার্থীরা একে একে বানর, বাঘ, হাতি, জিরাফ, হরিণসহ অন্যান্য খাঁচার সামনে গেলেও মহিষটির খাঁচার সামনে ছিল বেশি ভিড়।

খাঁচাটির সামনে গিয়ে দেখা যায়, টিনের ছাউনির নিচে বসে আছে ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ। গলায় রশি বাঁধা। তার পাশে রাখা আছে দুটি স্ট্যান্ড ফ্যান ও একটি পানির ট্যাংকি।

চিড়িয়াখানা সূত্রে জানা যায়, ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ প্রতিদিন প্রায় ২৫ কেজি নেপিয়ার ঘাস, ৫ কেজি ছোলা ও ভুসি খেয়ে থাকে। এছাড়া দিনে প্রায় আধা মণ পানি পান করে। প্রয়োজন হলে তার খাদ্যের পরিমাণ আরও বাড়ানো হবে।

বন্ধুদের সঙ্গে ঘুরতে আসা মুহিন উদ্দিন বলেন, ‘ফেসবুকে ডোনাল্ড ট্রাম্প মহিষটিকে দেখেছিলাম। সরাসরি দেখার আগ্রহ থেকেই বন্ধুদের নিয়ে এসেছি। এত ভিড়ের মধ্যেও পরিবেশটা বেশ উপভোগ করছি।’

চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হয়েছে এবং নিরাপত্তাকর্মীরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

তিনি জানান, ঈদের দ্বিতীয় দিনে জাতীয় চিড়িয়াখানায় এক লাখের বেশি দর্শনার্থী এসেছিলেন।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এদিকে, আজ সকাল থেকে ঢাকায় প্রচণ্ড গরম পড়েছে। দুপুরে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দুপুর ১২টায় তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৪৪ শতাংশ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.