Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ‘গত ১৬-১৭ বছরে দেশে নির্বাচনকে কেন্দ্র করে কতগুলো প্রহসন মঞ্চস্থ হয়েছিল’
জাতীয়

‘গত ১৬-১৭ বছরে দেশে নির্বাচনকে কেন্দ্র করে কতগুলো প্রহসন মঞ্চস্থ হয়েছিল’

By Mynul Islam NadimApril 16, 20262 Mins Read

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, গত ১৬-১৭ বছরে দেশে নির্বাচন ব্যবস্থাকে কেন্দ্র করে এক ধরনের প্রহসনের পরিবেশ তৈরি হয়েছিল। তিনি দাবি করেন, ২০১৮ সালের নির্বাচনে প্রার্থী হিসেবে নিজ এলাকায় যাওয়ার পর তার বাড়ি পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়েছিল এবং দীর্ঘ ১৬ দিন তিনি নিজ ঘর থেকে বের হতে পারেননি। তার মতে, সেই সময়েই গণতান্ত্রিক ব্যবস্থাকে পরিকল্পিতভাবে দুর্বল করে ফেলা হয়েছিল।

প্রহসন

Advertisement

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে তিন দিনের সরকারি সফরে ভোলায় এসে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন ও ত্যাগের মধ্য দিয়ে দেশের ছাত্র-যুব সমাজসহ সাধারণ মানুষ রাজপথে নেমে পরিবর্তনের সূচনা করেছে। তাদের আত্মত্যাগের মাধ্যমেই দেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

স্পিকার বলেন, অতীত সরকারের রেখে যাওয়া কিছু সিদ্ধান্ত ও কাঠামো এখনো বিদ্যমান, যার মধ্যে ‘জুলাই সনদ’ অন্যতম। তার মতে, সংবিধান পরিবর্তন কোনো ব্যক্তিগত সিদ্ধান্তে সম্ভব নয়, এটি কেবল নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই হওয়া উচিত। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান রাজনৈতিক প্রক্রিয়ায় বিএনপি একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে এবং দলটি ‘জুলাই সনদ’ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে। তবে কিছু বিষয়ে তাদের ভিন্নমত বা নোট অব ডিসেন্ট রয়েছে, যা ভবিষ্যতে জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে সমাধান হতে পারে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তার মতে, সরকার ও বিরোধী পক্ষের মধ্যে বড় ধরনের মতপার্থক্য নেই এবং আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো সম্ভব।

এ সময় ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ এবং স্পিকারের সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
এনআইডি নবায়ন

বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

June 27, 2026
us embassy

বাংলাদেশিসহ সব বিদেশিদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

June 27, 2026
asif

সরকার আ.লীগের পথে হাঁটা শুরু করেছে : আসিফ মাহমুদ

June 27, 2026

Latest News

এনআইডি নবায়ন

বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

us embassy

বাংলাদেশিসহ সব বিদেশিদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

asif

সরকার আ.লীগের পথে হাঁটা শুরু করেছে : আসিফ মাহমুদ

তথ্য প্রতিমন্ত্রী

ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে : তথ্য প্রতিমন্ত্রী

এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে ক্যামেরা স্থাপনের নির্দেশ

Logo

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আগামীকাল

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

৮ হাজার শ্রমিকের কাজে যোগদানের বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আশ্বাস

এইচএসসি

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

News

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে : পররাষ্ট্রমন্ত্রী

কাজ

বাংলাদেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে চীন ও মালয়েশিয়া

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa