Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নতুন পে-স্কেল পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা
জাতীয়

নতুন পে-স্কেল পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা

By Saiful IslamMay 9, 2023Updated:May 9, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : আপাতত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন বেতন কাঠামো বা পে স্কেল পাচ্ছেন না। মূল্যস্ফীতির চাপ থাকলেও অর্থনীতিতে সংকটের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে তাদের জন্য ২০ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। বুধবার (১০ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাজেট চূড়ান্ত করার বৈঠকে এ প্রস্তাব উঠছে বলে জানা গেছে।

নতুন পে-স্কেল পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা

Advertisement

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী অর্থবছরের জন্য বৈঠকে আয় ও ব্যয়ের পরিকল্পনা উপস্থাপন করার কথা রয়েছে। পাঁচ বছর অন্তর নতুন বেতন স্কেল ঘোষণা করা হয়। সর্বশেষ ২০১৫ সালের জুলাই মাসে অষ্টম স্কেল কার্যকর হয়েছিল। এরপর থেকে প্রতিবছর জুলাইয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইনক্রিমেন্ট পাচ্ছেন ৫ শতাংশ হারে।

মূল্যস্ফীতি বিবেচনায় ইনক্রিমেন্ট বাড়ানোর প্রস্তাব ছিল বেতন কমিশনের। অর্থমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটিও করা হয়। তবে ইনক্রিমেন্ট ৫ শতাংশই রয়ে গেছে। সর্বশেষ বেতন স্কেল দেওয়ার পর আট বছর পার হয়েছে। আগামী অর্থবছরের জন্য ৭ লাখ ৫৯ হাজার ৯৫৫ কোটি টাকা ব্যয়ের খসড়া করেছে অর্থ মন্ত্রণালয়। যা মোট জিডিপির ১৫ দশমিক ২০ শতাংশ। চলতি ২০২২-২৩ অর্থবছরের জন্য বাজেট ছিল ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে পণ্যমূল্য বেড়ে যাওয়ায় সরকারি চাকরিজীবীদের সংগঠনগুলো নতুন পে স্কেলের দাবি তুলছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত এপ্রিল মাসে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৩৩ শতাংশ। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানায়, বাজেটে বিভিন্ন খাতে বরাদ্দের খসড়া চূড়ান্ত করা হলেও মহার্ঘ ভাতায় বরাদ্দ রাখা হয়নি।

বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। বৈঠকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, প্রধানমন্ত্রীর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকার কথা রয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে, দেশে সরকারি চাকরিজীবী রয়েছে প্রায় ১৪ লাখ। করপোরেশন ও এমপিওভুক্ত শিক্ষকসহ এ সংখ্যা প্রায় ২২ লাখ। চলতি অর্থবছরে সরকারি বেতন-ভাতা খাতে বরাদ্দ কমিয়ে ৭৩ হাজার ১৭৩ কোটি টাকা রাখা হয়েছে। আগামী অর্থবছরে ৭৭ হাজার কোটি টাকা বরাদ্দের খসড়া প্রাক্কলন করেছে অর্থ বিভাগ। মহার্ঘ ভাতা দিলে এ পরিমাণ বাড়বে।

১৫ দিনেই ড্রাইভিং লাইসেন্স!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Logo

সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের

July 4, 2026
Pak

১৯৭১ সালে পাকিস্তানি মিলিটারির গুলি, ৫৫ বছর পর শরীর থেকে অপসারণ

July 4, 2026
কৃষি কর্মকর্তা

তিন মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ সম্বোধন কৃষি কর্মকর্তার

July 4, 2026

Latest News

Logo

সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের

Pak

১৯৭১ সালে পাকিস্তানি মিলিটারির গুলি, ৫৫ বছর পর শরীর থেকে অপসারণ

কৃষি কর্মকর্তা

তিন মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ সম্বোধন কৃষি কর্মকর্তার

Ortho

বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য : অর্থমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী

দুর্নীতি করলে বদলি নয়, আরও বড় শাস্তির কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

শাওন

শাওন কি শেখ হাসিনার চেয়েও পাওয়ারফুল, প্রশ্ন ছাত্রদল নেতার

3-no

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিক্ষার্থী

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন সেই ৯ শিক্ষার্থী

APS

সরকারি নিয়োগ ও পদোন্নতি পরীক্ষায় সম্মানি-ভাতা পুনর্নির্ধারণ

বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে সরকার : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa