স্পোর্টস ডেস্ক : গেল কয়েক মাস ধরেই অস্থিরতা চলছে স্পেনের ফুটবলে। গত বছর নারী বিশ্বকাপের পর চুমু-কাণ্ডে ফেডারেশনের প্রধানের পদ হারান লুইস রুবিয়ালেস। সম্প্রতি দুর্নীতির অভিযোগে আটকও হন তিনি। এদিকে চলতি বছর জুনে জামার্নিতে বসবে ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই ইউরো কাপ। এর আগেই সরকারি সরকারের হস্তক্ষেপের দায়ে নিষিদ্ধ হতে পারে স্পেন ফুটবলের কার্যক্রম।

নারী বিশ্বকাপ

Advertisement

মূলত, স্পেনের ফুটবল ফেডারেশন (আরএফইএফ) পরিচালনার জন্য বিশেষ কমিটি ঘোষণা করে স্পেনের সরকার। নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত ‘ফুটবল ফেডারেশন চলমান সংকট ও স্পেনের স্বার্থ রক্ষায় দেশটির সরকার এই বিশেষ কমিটি গঠন করেছে বলে জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (সিএসডি)।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নিয়মে রয়েছে, ফুটবল ফেডারেশন মূলত স্বায়িত্বশাসিত থাকে। কোনো দেশের ফুটবল ফেডারেশনে সরকার বা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বৈধ নয়। এমন ঘটনা ঘটলে সংশ্লিষ্ট দেশকে নিষেধাজ্ঞা দেয় ফুটবলের সর্বোচ্চ এই সংস্থা। ফিফা এবং ইউরোপের ফুটবল কর্তৃপক্ষ উয়েফা জানিয়েছে, স্পেন ফুটবল ফেডারেশনের ‘পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছে’।

সংস্থা দুটির এক যৌথ বিবৃতিতে পরিস্থিতি মূল্যায়নের কথা বলা হয়েছে, ‘সিএসডির তথাকথিত তত্ত্বাবধান, স্বাভাবিকীকরণ ও প্রতিনিধিত্ব কমিশন আরএফইএফের স্বাধীনভাবে ও সরকারি হস্তক্ষেপ ছাড়াই কার্যাবলি পরিচালনার বাধ্যবাধকতাকে প্রভাবিত করতে পারে। ফিফা এবং উয়েফা পরিস্থিতি মূল্যায়ন করতে অতিরিক্ত তথ্য চাইবে।’

নতুন করে ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি

রয়টার্স জানিয়েছে, আরএফইএফের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট পেদ্রো রোচা রুবিয়ালেসের উত্তরসূরি হওয়ার পথে একমাত্র প্রতিদ্বন্দ্বী। তবে তিনিও এখন বেকায়দায় আছেন। গত মাসে এক সাক্ষীর আদালতে জবানবন্দির পরিপ্রেক্ষিতে তাকেও তদন্তের আওতায় এনেছেন এক বিচারক। রোচার বিরুদ্ধে অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট অব স্পোর্টের রায় আসার আগে সিএসডিও পদক্ষেপ নিতে পারে, তবে আগামী মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত হয়েছে।

২০২৩ সালে ফিফা নারী বিশ্বকাপ জেতা স্পেন ২০৩০ সালে পুরুষদের ফিফা বিশ্বকাপের অন্যতম আয়োজক।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.