জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ তাঁত বোর্ড এবং সরকারের অধীনস্থ একটি অধিদফতরের পর এবার সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ৭ ক্যাটাগরির পদে মোট ৮১৮ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা ৭ মে বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

সরকারি চাকরি

Advertisement

১. পদের নাম: নিম্নমান হিসাব সহকারী
পদসংখ্যা: ৩০০
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি পাস। মাইক্রোসফট অফিসের (এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি) অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে।

২. পদের নাম: ফার্মাসিস্ট/ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ২৫
গ্রেড: ১১
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা
যোগ্যতা: ডিপ্লোমা ইন ফার্মেসি/ ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি/ সমমান। সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৩. পদের নাম: সিনিয়র স্টাফ নার্স
পদসংখ্যা: ৪
গ্রেড: ১২
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা
যোগ্যতা: ডিপ্লোমা ইন নার্সিং। সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৪. পদের নাম: জুনিয়র স্টাফ নার্স
পদসংখ্যা: ১০
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
যোগ্যতা:ডিপ্লোমা ইন নার্সিং।

৫. পদের নাম: ড্রেসার
পদসংখ্যা: ৬
গ্রেড: ১৮
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা
যোগ্যতা: এসএসসি/ সমমান পাস। সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৬. পদের নাম: মিডওয়াইফ
পদসংখ্যা: ৯
গ্রেড: ১৮
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা
যোগ্যতা: এসএসসি/ সমমান পাস। সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৭. পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ৪৬৪
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। প্রার্থীদের উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি এবং বুকের মাপ ৩২ ইঞ্চি থেকে ৩৪ ইঞ্চি ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

ছুটির দিনে এই ৪টি কাজ করলে সাফল্য আসবেই

বয়সসীমা: ১৭ এপ্রিল ২০২৩ তারিখে ১৮ থেকে ৩০ বছর। কোটায় ৩২ বছর। ২৫ মার্চ ২০২০ তারিখে উল্লিখিত বয়সসীমার মধ্যে থাকলেও আবেদন করা যাবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা http://bpdb.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আরও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন এখানে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.