প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি এবং জনসেবা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের এই পুরনো নির্দেশনা নতুন করে তাগিদ দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

সরকারি চাকরিজীবী

Advertisement

এতে বলা হয়েছে, এখন থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত বাধ্যতামূলকভাবে নিজ নিজ অফিস কক্ষে অবস্থান করতে হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোসা. তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক নোটিশে এই আদেশ দেওয়া হয়।

এতে স্পষ্ট বলা হয়েছে, ৯টা থেকে ৯টা ৪০ মিনিট— এই সময়টুকুতে কোনোভাবেই দাপ্তরিক কক্ষের বাইরে থাকা যাবে না এবং অন্য কোনো কর্মসূচি রাখা যাবে না।

শুধু অফিস উপস্থিতিই নয়, বর্তমান প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের বিষয়েও কড়া নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। এসি ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামানো যাবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

এছাড়া দিনের বেলা পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি বন্ধ রাখা এবং জানালা বা ব্লাইন্ড খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি এই নির্দেশনাগুলো কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ থাকছে না। আদেশ যথাযথভাবে পালিত হচ্ছে কি না, তা তদারকি ও নিয়মিত মনিটরিংয়ের জন্য প্রতিটি দপ্তর, সংস্থা ও কার্যালয়ে একটি করে ‘ভিজিল্যান্স টিম’ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অফিসের পরিবেশ ঠিক রাখতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপরও জোর দিয়েছে মন্ত্রণালয়।

নোটিশে আরও উল্লেখ করা হয়-

১. প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজঅফিস কক্ষে আবশ্যিকভাবে অবস্থান করতে হবে। দাপ্তরিক কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রেও উক্ত সময়সীমা যাতে বিঘ্নিত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

২. দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে।

৩. অফিস চলাকালীন শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করতে হবে।

৪. এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপর রাখতে হবে।

৫. অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান এয়ার কন্ডিশনারসহ সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।

৬. অফিসের করিডোর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে।

৭. অফিস শেষ হওয়ার পর সব বৈদ্যুতিক যন্ত্রপাতি (লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, এয়ার কন্ডিশনার ইত্যাদি) বন্ধ নিশ্চিত করতে হবে।

৮. সরকারি নির্দেশনা ব্যতিরেকে আলোকসজ্জা পরিহার করতে হবে।

৯. জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।

১০. অফিস কক্ষ, করিডোর, টয়লেট, সিঁড়ি, সিঁড়ির হাতল ইত্যাদি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

১১. উক্ত নির্দেশনা প্রতিপালন/মনিটরিংয়ের জন্য সব দপ্তর/সংস্থা/কার্যালয়কে ভিজিল্যান্স টিম গঠন করতে হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.