Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি কৃষিমন্ত্রীকে সরকারের পদত্যাগের লিফলেট দিলেন বিএনপি নেতা
রাজনীতি

কৃষিমন্ত্রীকে সরকারের পদত্যাগের লিফলেট দিলেন বিএনপি নেতা

By Tarek HasanJuly 22, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগ সরকারের পতন করার লক্ষ্যে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের হাতে সরকারের পদত্যাগের ‘এক দফা’ দাবি সম্পর্কিত প্রচারপত্র (লিফলেট) তুলে দিয়েছেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন। বিএনপি নেতার দেওয়া লিফলেট হাসিমুখে গ্রহণ করেন সরকারের প্রভাবশালী এই মন্ত্রী।

পদত্যাগ

Advertisement

শুক্রবার (২১ জুলাই) রাজধানীর সার্কিট হাউজ মসজিদের ফটকে জুমার নামাজের পর এমন ঘটনা ঘটে। এসময় কৃষিমন্ত্রীকে একহাতে বিএনপির লিফলেট হাতে অন্যহাত দিয়ে ফজলুল হক মিলনের হাত ধরে রাখতে দেখা যায়।

সরকারের পদত্যাগ ও নির্বাচনকালে নির্দলীয় সরকারের এক দফা দাবিতে শুক্রবার জুমার নামাজের পর সারাদেশে মসজিদে মসজিদে প্রচারপত্র বিলির কর্মসূচি নিয়েছিল বিএনপি। এরই অংশ হিসেবে বিএনপির নেতারা ঢাকার বিভিন্ন মসজিদে নামাজ শেষে মুসল্লিদের মধ্যে এক দফার প্রচারপত্র বিলি করেন।

এ বিষয়ে ফজলুল হক মিলন বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক দফা দাবিতে আমাদের লিফলেট বিতরণের দিন ধার্য ছিল আজ। আমার বাসা সার্কিট হাউজ রোডে। মন্ত্রী আব্দুর রাজ্জাক ভাইও এই মসজিদে নামাজ পড়েন। নামাজ শেষে তার সঙ্গে দেখা হওয়ার পর লিফলেট তুলে দেই। তিনি হাসিমুখে লিফলেটটি গ্রহণ করেছেন।

এই প্রচারপত্রে বিএনপিসহ সমমনা দলগুলোর এক দফার আন্দোলন সফল করতে সবাইকে রাজপথে নামার আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘সর্বগ্রাসী দুর্নীতি আর ভয়াল জঙ্গলের রাজত্ব থেকে দেশ ও মানুষকে বাঁচাতে অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারব্যবস্থা ফিরিয়ে আনতেই হবে।’

https://inews.zoombangla.com/pinky-made-history-with-a/

‘শেখ হাসিনার পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে সারাদেশের জনগণ আজ ঐক্যবদ্ধ’ শিরোনামে বিএনপির প্রচারপত্রে আরও বলা হয়, ‘আসুন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের নোংরা চাতুরির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলি।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

June 22, 2026
জামায়াত আমির

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

June 22, 2026
তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান

June 21, 2026

Latest News

NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

জামায়াত আমির

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান

মির্জা ফখরুল

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না : মির্জা ফখরুল

নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

সাবেক প্রতিমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ মারা গেছেন

jamaat-mp

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন জামায়াত এমপি

Jamayat

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন

আওয়ামী লীগের বিক্ষোভ

ঢাকায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa