ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেতের সদর দপ্তর এবং দেশটির দুটি বিমান ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। বৃহস্পতিবার (১২ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে আল জাজিরার লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়।

এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা দুটি ইসরায়েলি বিমান ঘাঁটি এবং তেল আবিবের শিন বেত সদর দপ্তরে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। বিমান ঘাঁটিগুলোর একটি ভূমধ্যসাগরীয় উপকূলে ইয়াভনে শহরের পশ্চিমে অবস্থিত পালমাচিম বিমান ঘাঁটি এবং অন্যটি দক্ষিণ ইসরায়েলের ওভদা বিমান ঘাঁটি।
এদিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের মধ্যে বিশ্বের সবচেয়ে ব্যস্ত তেল পরিবহন পথ হরমুজ প্রণালিতেও অন্তত তিনটি বাণিজ্যিক জাহাজ “অজ্ঞাত প্রজেক্টাইলের” আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য অভিযান দপ্তরের তথ্য অনুযায়ী, একটি জাহাজ সংযুক্ত আরব আমিরাত উপকূলে আঘাতের শিকার হয়েছে, আরেকটি ওমানের উত্তরে আগুন লাগার কারণে খালি করতে হয়েছে এবং তৃতীয় একটি জাহাজ দুবাইয়ের উত্তর-পশ্চিমে ক্ষতিগ্রস্ত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


