গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণ শুরু হয়েছে।

গতকাল শনিবার থেকে জিএসটি ওয়েবসাইটে লগইন করে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা যাচ্ছে।
আগ্রহী শিক্ষার্থীরা সোমবার (২০ এপ্রিল) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের ২০০০ টাকা ফি দিতে হবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এর আগে, গত ২৭ মার্চ ‘সি’ ইউনিটের (বাণিজ্য অনুষদ), ৩ এপ্রিল ‘বি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান, মানবিক ও আইন) এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের (সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) ফলাফল প্রকাশের মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


