Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ষষ্ঠ ও সপ্তম শ্রেণির নতুন শিক্ষাক্রম নিয়ে নির্দেশনা
শিক্ষা

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির নতুন শিক্ষাক্রম নিয়ে নির্দেশনা

By Saiful IslamJuly 26, 20232 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ষষ্ঠ আর সপ্তম শ্রেণির নতুন শিক্ষাক্রম নিয়ে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিখন ঘণ্টা কমানো হলেও কোনো অভিজ্ঞতা বাদ দেয়া যাবেনা। এতে শিক্ষার্থীদের ওপর চাপ বাড়বে বলে মনে করছেন শিক্ষকরা।

মাউশি মহাপরিচালকের বিশ্বাস, ছয় মাসের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাকি ছয় মাসের পাঠ কার্যক্রম চালিয়ে নেয়া সম্ভব হবে।

চলতি বছর ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়েছে। জাতীয় নির্বাচনের জেরে সংক্ষিপ্ত হচ্ছে এই শিক্ষাবর্ষ। শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে শীতকালীন ছুটি বাড়ানোর ফলে নতুন শিক্ষাক্রমের কার্যক্রম কীভাবে সমন্বয় করা হবে, তার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

এতে বলা হয়েছে, নতুন শিক্ষাক্রম অনুযায়ী সব বিষয়ের নির্ধারিত শিখন সম্পন্ন করতে হবে। ১০ নভেম্বরের মধ্যে পাঠ্যক্রম সম্পন্ন করে ১১ থেকে ৩০ নভেম্বরের মধ্যে বার্ষিক মূল্যায়ন করতে হবে। যেখানে পুরনো নির্দেশনায় নভেম্বর জুড়েই ক্লাস চালু থাকার কথা ছিলো।

বছরের সাত মাস যখন শেষ হতে চলেছে তখন এমন নির্দেশনা কতোটা কার্যকর? যেখানে নতুন কারিকুলামের প্রথম ছয় মাসের মূল্যায়নের ফলই এখনও সম্পন্ন হয়নি।

উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অধ্যক্ষ জহুরা বেগম বলেন, এখন আরও সময় সংক্ষিপ্ত করা হয়েছে। আমরা কোন অধ্যায় বাদ দিবো না। হয়তো- সেখান থেকে সংক্ষিপ্ত করে নিয়ে আসবো।

তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলছেন, প্রথম ছয়মাসের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পরবর্তী ছয় মাসের পাঠ্যক্রম সম্পন্ন করা যাবে। মূল্যায়নেও সমস্যা হবেনা।

তিনি বলেন, আমাদের টার্গেট হবে নভেম্বরের ভেতর সব কিছু শেষ করা। পরবর্তী কার্যক্রম আমাদের অভিজ্ঞতার কারণে অনেক দ্রুত হবে।

বছরের ৩৬৫ দিনের মধ্যে শিক্ষায় কর্ম দিবসের সংখ্যাটা ১৮৫ দিন। এরমধ্যে ৩০ দিন বরাদ্দ আছে মূল্যায়নের জন্য। এবার সেই ১৫৫ দিনের শ্রেণী কার্যক্রম থেকেও সময় কমছে।

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ শুক্রবার

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
নতুন নিয়ে, নির্দেশনা শিক্ষা শিক্ষাক্রম, শ্রেণির ষষ্ঠ সপ্তম:
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
শিক্ষাপ্রতিষ্ঠান

এমপিওভুক্ত হচ্ছে আরও ১ হাজার ৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

February 5, 2026
শিক্ষার্থীদের ভোটাধিকার

শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করতে কুবি প্রশাসনের কাছে বাস সার্ভিস চালুর স্মারকলিপি প্রদান

February 5, 2026
Public university in Chittagong

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

February 4, 2026
Latest News
শিক্ষাপ্রতিষ্ঠান

এমপিওভুক্ত হচ্ছে আরও ১ হাজার ৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

শিক্ষার্থীদের ভোটাধিকার

শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করতে কুবি প্রশাসনের কাছে বাস সার্ভিস চালুর স্মারকলিপি প্রদান

Public university in Chittagong

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

বেরোবির একাডেমিক ভবন-৪

বেরোবির একাডেমিক ভবন-৪ এর ৫ম তলার ক্লাসরুম উইং উদ্বোধন

কারিগরি পরীক্ষা

বিটিসিএল এমভিএনও সিমের কারিগরি পরীক্ষা সফল, থাকবে যেসব সেবা

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার নামে দুই কলেজের নামকরণ

ড. চৌধুরী মাহমুদ হাসান

ঢাকা বশ্বিবদ্যিালয়য়রে প্রফসোর ইমরেটিাস হলনে ড. চৌধুরী মাহমুদ হাসান

মাউশি

এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া বেতন নিয়ে জরুরি নির্দেশনা

হামদর্দ বিশ্ববিদ্যালয়

হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ১ম সমাবর্তন অনুষ্ঠিত, সনদ পেলেন ১৭৫৪ জন গ্রাজুয়েট

শিক্ষকদের বকেয়া উৎসব

এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে জরুরি নির্দেশনা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.