জাহিদ ইকবাল : দিশারী জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে “ঈদ উপহার বিতরণ-২০২৬” কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এ কার্যক্রমের আওতায় প্রায় ১৫০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়, যা সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আয়োজক সূত্রে জানা গেছে, সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়। ঈদকে সামনে রেখে বিতরণ করা এসব উপহার সামগ্রী সংশ্লিষ্ট পরিবারের জন্য বাড়তি আনন্দের উপলক্ষ তৈরি করেছে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, এই মানবিক কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন পর্যায়ের মানুষের আন্তরিক সহযোগিতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা অর্থ, শ্রম ও সময় দিয়ে পাশে দাঁড়িয়েছেন—বন্ধু, দিশারী পরিবারের সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি সংগঠনটির পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

সংগঠনের সভাপতি মোঃ আব্দুল আজিজ বলেন, মানুষের দান, সদকা, ফিতরা ও যাকাতের অর্থ যথাযথভাবে গরিব ও অসহায় মানুষের হাতে পৌঁছে দিতে পারাটাই তাদের সবচেয়ে বড় সাফল্য। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের ঈদের আনন্দ কিছুটা হলেও বাড়ানো সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। মানবতার সেবায় সবাইকে পাশে থাকার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, দিশারী জনকল্যাণ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


