Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home প্রথমবার অংশ নিয়েই গুজরাটের শিরোপা জয়
ক্রিকেট (Cricket) খেলাধুলা

প্রথমবার অংশ নিয়েই গুজরাটের শিরোপা জয়

By Saiful IslamMay 30, 20223 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মঞ্চে গুজরাট টাইটান্স। আর প্রথমবার অংশ নিয়েই শিরোপা নিজেদের করে হার্দিক পান্ডিয়ার দল। আহমেদাবাদের ফাইনালে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সহজ জয়ে আইপিএল শিরোপা জিতলো হার্দিক, রশিদ খান, ডেভিড মিলাররা।

এবারের আইপিএলের শুরুতেও কেউ সম্ভাব্য চ্যাম্পিয়নের নাম হিসেবে ভাবেনি হার্দিক পান্ডিয়ার দলকে। দলে ঠিক তারকার মেলা নেই। বড় নাম খুঁজতে গেলে এক রশিদ ছাড়া কার উপরই বা ভরসা করবে দল? মিলার নাকি হার্দিক? মিলারকে তো দলে টানা নিয়েই হলো কত নাটক। আর হার্দিক খেলার মধ্যে নেই অনেকদিন।

বাকী যারা আছেন শুভমান গিল, ম্যাথু ওয়েড কিংবা লোকি ফার্গুসন; নিশ্চিতভাবেই তারা ভালো প্লেয়ার, কিন্তু ম্যাচ উইনার কই? এমন সব আলোচনা নিয়েই আইপিএলের মঞ্চে প্রথমবার পা গুজরাট টাইটান্সের।

সেখান থেকে রাউন্ড রবিন লিগের গ্রুপ পর্যায়ে ১৪ ম্যাচের ১১টিতেই জিতে শীর্ষ দল হিসেবে সবার আগে প্লে অফে জায়গা নিশ্চিত করলো দলটি। ফাইনালে ওঠার প্রথম সুযোগেই এই রাজস্থানকে হারিয়েই শিরোপার লড়াইয়ের জন্য নিজেদের জায়গা নিশ্চিত করলো।

এরপর প্রথমবারের মতো স্বপ্নের ফাইনালে রাজস্থানের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামলো আসরের সবচেয়ে সেরা দল। এখানেও রীতিমতো আধিপত্য দেখিয়ে জিতে নিলো নেভি ব্লু কালারের জার্সিধারীরা। যোগ্য দল হিসেবে জিতে নিলো নিজেদের অভিষেক আইপিএল শিরোপা।

অপরদিকে রাজস্থান চলতি আসরে গুজরাটের কাছে টানা তিন হারে আক্ষেপের আকাশ নিয়ে রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে বাধ্য হলো।

ফাইনালেও বড্ড একপেশে খেলা হয়ে গেছে। টসে জিতে এদিন আগে ব্যাটিং করে সর্বসাকুল্যে ৯ উইকেটে ১৩০ রান সংগ্রহ করতে পারে রাজস্থান। ব্যাট হাতে দলটির পক্ষে সবচেয়ে সফল ব্যাটসম্যান ছিলেন জস বাটলার, করেছেন ৩৯ রান। এছাড়াও জাসওয়ালের ২২, রিয়ান পরাগের ১৫ তে কোনোরকমে একশোর কৌঠা পার করে সাড়ে ছয় রান রেটের লক্ষ্য দেয় দলটি।

এদিন ব্যাট হাতে বাটলার সফল হতে না পারলেও ৩৯ রানের সুবাদে এবারের আসরে সর্বমোট ৮৬৩ রান নিজের নামের পাশে সংগ্রহ করে নিলো এই ইংলিশ ব্যাটসম্যান। যা আইপিএলের এক আসরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এক আসরে সর্বোচ্চ ৯৭৩ রান বিরাট কোহলির।

এদিন গুজরাটের বোলাররা মিতব্যয়ী বোলিং করেন। যেখানে সবার সামনে থেকে নেতৃত্ব দেন গুজরাট অধিনায়ক হার্দিক। ৪ ওভারে মাত্র ১৭ রানে নেন ৩ উইকেট। রশিদও মাত্র ১৮ রান দেন ৪ ওভারে, শিকার করেন ১ উইকেট।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে ২৩ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসে গুজরাট। তবে এবারের আসরে সামনে থেকে নেতৃত্ব দেওয়া অধিনায়ক হার্দিক দলকে পথ দেখান। ওপেনার গিলকে নিয়ে ৬৩ রানের জুটি গড়ে গুজরাটকে জয়ের পথ দেখান। যদিও শেষ পর্যন্ত ৩০ বলে ৩৪ রান করেন যুজবেন্দ্র চাহালের বলে বিদায় নেন তিনি।

অধিনায়ক ফিরলেও বাকী কাজ সারতে মোটেও ভুল করেননি মিলার ও গিল। মাত্র ১৯ বলে ৩২ রান করে দলের জয় ত্বরাণ্বিত করেন মিলার। অপর প্রান্তে ৪৩ বলে ৪৫ রানের ধৈর্য্যশীল ইনিংস খেলে জয়ের রান তুলে নিয়ে গুজরাটকে আনন্দে ভাসান গিল।

আইপিএলের ইতিহাসে এর আগে কেবল রাজস্থান রয়্যালসই নিজেদের অভিষেক আইপিএলে শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল। ২০০৮ সালের প্রথম আইপিএলের সময়। এবার তাদের হারিয়েই একই কীর্তি গড়লো নবাগত গুজরাট।

সালাহদের কাঁদিয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তুললো রিয়াল মাদ্রিদ

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
cricket অংশ ক্রিকেট খেলাধুলা গুজরাটের জয় নিয়েই প্রথমবার শিরোপা
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

February 4, 2026
যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

February 4, 2026
নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

February 3, 2026
Latest News
না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

India

১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

আইসিসি

বিশ্বকাপে ম্যাচ বয়কট করা নিয়ে আইসিসির নিয়ম যা বলে

নাটক

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনকে পাকিস্তানের ‘নাটক’ বলছেন হারভাজান

পাকিস্তান ভারতের ম্যাচ

‘বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনলেই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হবে’

বাংলাদেশ

ভারতকে ২–০ গোলে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

আর্থিক ধাক্কায়

বিশাল আর্থিক ধাক্কায় আইসিসি, ৬১৫০ কোটি টাকা ক্ষতির মুখে ফেলে দিল পাকিস্তান

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.