Advertisement

রাজধানীর গুলিস্তানে সড়কের মাঝে দুই ট্রাফিক কনস্টেবলের মধ্যে হাতাহাতির ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ওই ঘটনার সঙ্গে জড়িত দুই কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্য হলেন দিলীপ চন্দ্র ও নুরুজ্জামান।

ট্রাফিক

শনিবার (২৩ মে) ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মইনুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাটি ঘটে ২১ মে দুপুরে গুলিস্তানের জিপিও মোড় এলাকায়। ওই সময় দু’জনই ইউনিফর্ম পরা অবস্থায় ভিন্ন ভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছিলেন।

তিনি বলেন, একটি যানবাহন সিগন্যাল অমান্য করে চলে যাওয়াকে কেন্দ্র করে প্রথমে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, বিশেষ করে সরকারি ইউনিফর্ম পরা অবস্থায় দায়িত্ব পালনের সময়।

ডিসি আরও বলেন, দায়িত্ব পালনকালে সহকর্মীদের মধ্যে মতবিরোধ হতে পারে, তবে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো উচিত ছিল। সড়কের মাঝে এমন আচরণ শৃঙ্খলাভঙ্গের শামিল।

পুলিশ সূত্রে জানা গেছে, সাময়িক বরখাস্তকালীন সময়ে তারা বিধি অনুযায়ী রেশনের কিছু সুবিধা পেলেও পূর্ণ বেতন-ভাতা পাবেন না।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.