রাজধানীর গুলিস্তান এলাকায় সড়কের পাশ থেকে এক যুবকের কাটা দুই হাত উদ্ধার করেছে পুলিশ। আঙুলের ছাপের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়েছে। তবে দেহের বাকি অংশ এখনো উদ্ধার হয়নি।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে স্টেডিয়াম মার্কেট–এর ১ ও ৪ নম্বর গেটের মাঝামাঝি সড়কের পাশ থেকে হাত দুটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান।
পুলিশ জানায়, উদ্ধার করা হাত দুটির আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্ত করা হয়েছে। ভুক্তভোগীর নাম ওবায়দুল্লাহ (৩০)। তাঁর বাড়ি নরসিংদীতে।
ওসি মোস্তফা কামাল খান বলেন, ‘আঙুলের ছাপের মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে দেহের বাকি অংশ এখনো পাওয়া যায়নি। তা উদ্ধারে অভিযান চলছে।’
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
কীভাবে হাত দুটি সেখানে এল এবং এ ঘটনায় কারা জড়িত—তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পেছনের কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


