আজ বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীসহ বিভিন্ন এলাকায় ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন অভিনয়শিল্পী, নির্মাতা ও গায়ক-গায়িকারা।

আজ দুপুরে গুলশান মডেল হাইস্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন তিন বোন, ঢালিউডের তিন কন্যা—সুচন্দা, ববিতা ও চম্পা। গাড়ি থেকে নেমে হাস্যোজ্জ্বলভাবে ছবির জন্য পোজ দেন তাঁরা। ভোট দিতে আসার সময় তাদের সঙ্গে ছিলেন তপু রায়হানও।
এর আগে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নতুন সরকারের কাছে প্রত্যাশা জানিয়ে ববিতা বলেছিলেন, “দেশটা সুন্দরভাবে এগিয়ে নিক। আমরা দেশের সব মানুষ শান্তিতে যেন থাকি, দুর্নীতি যেন দেশে না থাকে। শিল্পীরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে শিল্পচর্চা করে যেতে পারে—এটাই চাই।”
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ভোট উপলক্ষে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে শিল্পী সমাজের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচনের দিনজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ভোটদানের ছবি ও বার্তা ছড়িয়ে পড়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


