Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি গুলশান কার্যালয়ের সামনে কেউ দাঁড়িয়ে ফুল হাতে, কেউবা তুলছেন ছবি
রাজনীতি

গুলশান কার্যালয়ের সামনে কেউ দাঁড়িয়ে ফুল হাতে, কেউবা তুলছেন ছবি

By Shamim RezaFebruary 13, 20263 Mins Read

কেউ ফুল হাতে দাঁড়িয়ে আছেন। কেউবা উৎসুক চোখে তাকিয়ে। আবার কেউ তুলছেন ছবি। মুঠোফোনে কথা বলার সময় ‘ঈদ মোবারক’ বলেও শুভেচ্ছা জানাচ্ছেন কেউ কেউ। গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ের সামনে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে এমন চিত্র দেখা গেছে।

BNP

Advertisement

এদিন বেলা ১১টার দিকে গুলশানে বিএনপি কার্যালয়ের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন সুমন নামের এক বিএনপি নেতা। মুঠোফোনে কথার বলার সময় তার এক বন্ধুকে ‘ঈদ মোবারক’ বলে শুভেচ্ছা জানাচ্ছিলেন তিনি।

পরে কথা হলে সুমন জাগো নিউজকে বলেন, ‘১৭ বছর পর আমরা যে নির্বাচনটি পেয়েছি, ভোট দেওয়ার চান্স পেয়েছি, গতকাল থেকেই আমার কাছে ঈদের চেয়ে খুশি লাগছিল। আমরা ১৭ বছর পর ভোটকেন্দ্রে গিয়েছি, এতদিন ভোট দিতে না পারার একটি আক্ষেপ ছিল।’

তিনি বলেন, ‘জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে না পারার যে আক্ষেপ, সে বিষয়গুলো যখন মানুষের মন থেকে আসে, সেই আবেগগুলো মানুষের মন থেকে বের হয়ে আসে। বিএনপি এখন জনগণের ভোটে সরকার গঠন করবে, সেটি আমাদের কাছে ঈদের চেয়েও বেশি আনন্দের মনে হচ্ছে।’

‘আগে থেকেই আমরা আশা করছিলাম বিএনপি ভালো আসন পেয়ে সরকার গঠন করবে। অন্যদেরও আশা ছিল। সবাই তো আশা করে’—যোগ করেন তিনি।

কার্যালয়টির সামনের ফুটপাতে হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন দিদার আলম (২৫)। নরসিংদী থেকে এসেছেন তিনি। উদ্দেশ্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন।

কথা হলে জাগো নিউজকে দিদার বলেন, ‘সকাল ৭টায় এখানে এসেছি। অপেক্ষা করছি যদি ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে পারি। গতকাল রাতেই ঢাকায় এসেছি। বিশ্বাস ছিল বিএনপি জিতবে। তা-ই হয়েছে।’

রাজধানীর গেন্ডেরিয়া থেকে গুলশান কার্যালয়ের সামনে এসেছিলেন মিন্টু। একজনের জন্য অপেক্ষা করছিলেন। মিন্টু বলেন, ‘একজনের সঙ্গে দেখা করতে এসেছি। পার্টি অফিসের সামনে অনেক উৎসুক জনতা রয়েছেন। আমি তাদের সঙ্গে অপেক্ষা করছি।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা সানাউল্লাহ রাসেল। তিনি ঢাকা-১৭ আসনের গুলশান এলাকায় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন। গুলশান কার্যালয়ের সামনে সকালে ছবি তুলছিলেন।

জাগো নিউজের সঙ্গে কথা বলার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন সানাউল্লাহ। বলেন, ‘সারাদেশে বিএনপির জয়জয়কার। আমরা অনেক পরিশ্রম করেছি। সারাদেশের নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। এই পরিশ্রমের ফলে বিএনপি ভূমিধস জয় পেয়েছে। এই বিজয় নিয়ে আমরা খুব আবেগাপ্লুত। এই বিজয়কে দলের সবার সঙ্গে উদযাপন করার জন্য সকালে এখানে এসেছি। দুপুরে জুমার নামাজের পর মিলাদ হবে, মিলাদে শরিক হবো।’

তিনি বলেন, ‘বিএনপির এমন বিজয় আগে থেকেই প্রত্যাশিত ছিল। জামায়াত তো আসলে বট বাহিনী নির্ভর। তারা ফেসবুকে ও নির্বাচনের মাঠে হাইপ তুলে রেখেছিলেন। তারা অনলাইন হাইপ তোলার চেষ্টা করেছিল।’

তার সঙ্গে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক নেতা মফিজুল ইসলাম বলেন, ‘গত রাতে তো আমরা ঘুমাতে পারিনি। সারারাতই বসে ছিলাম। আমাদের যে প্রাণের আকাঙ্ক্ষা, বাঙালি জাতির মনের যে আকাঙ্ক্ষা সেটি পূরণ হয়েছে। জুমার নামাজের পর মিলাদ হবে। সেই মিলাদে অংশ নিতে এখানে এসেছি। এখান থেকেই মসজিদে যাবো। সেখানে মিলাদে অংশ নেবো।’

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

কার্যালয়টির সামনে অবস্থান করা ঢাকা পলিটেকনিকের সাবেক ভিপি ইঞ্জিনিয়ার মাবুবুল আলম সরদার বলেন, ‘দলের নেতাকর্মী যারা আসবেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানাতে এসেছি। আমরা সবাই যার যার জায়গা থেকে পরিশ্রম করেছি। আমাদের মনের ইচ্ছা পূরণ হয়েছে। সবার সঙ্গে দেখা হবে, শুভেচ্ছা বিনিময় হবে।’

সূত্র ও ছবি : জাগোনিউজ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
A Lig

আজীবন বিএনপি করে মরতে চান আওয়ামী লীগ নেতা

July 2, 2026
পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

July 1, 2026
নাহিদ

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ

July 1, 2026

Latest News

A Lig

আজীবন বিএনপি করে মরতে চান আওয়ামী লীগ নেতা

পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

নাহিদ

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ

জামায়াত

ঢাকায় ৫ আগস্ট গণমিছিলের ডাক জামায়াতের

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ডিগ্রির ব্যবসার অবসান নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

জামায়াত আমির

দেশের টেকসই পরিবর্তনের জন্য সর্বস্তরের সংস্কার এখন অপরিহার্য: জামায়াত আমির

১১ দল

১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa