রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহর লক্ষ্য করে রহস্যজনক একটি ঘটনা ঘটেছে। বুধবার রাতে এক ব্যক্তি তার চলন্ত বুলেটপ্রুফ গাড়ির গায়ে কোনো লেখা ছাড়া একটি কাগজ সেঁটে দিয়ে দ্রুত পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছে।

তারেক

Advertisement

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, বুধবার রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে গুলশানের ৬৫ নম্বর সড়কে সাদা রঙের একটি মোটরসাইকেলে করে আসা এক ব্যক্তি হঠাৎ গাড়িবহরের কাছে পৌঁছে তারেক রহমানের গাড়ির গায়ে কাগজটি লাগিয়ে দেন। এরপর তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। কাগজটিতে কোনো লেখা বা চিহ্ন পাওয়া যায়নি।

ঘটনার সময় তারেক রহমানের গাড়িবহরের সঙ্গে তার নিজস্ব নিরাপত্তা দল সিএসএফ (CSF) উপস্থিত ছিল। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। পরে বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে পুলিশ নিজ উদ্যোগে জিডি করে তদন্ত কার্যক্রম শুরু করে।

তদন্তসংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়েছে। ফুটেজে দেখা গেছে, এক বাইকার গাড়ির কাছে এসে কাগজ সেঁটে দিয়ে দ্রুত চলে যান। তবে ভিডিওর মান স্পষ্ট না হওয়ায় এখনো ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

পুলিশ বলছে, মোটরসাইকেল ও আরোহীর পরিচয় শনাক্তে প্রযুক্তিগত বিশ্লেষণসহ অন্যান্য তথ্য যাচাই করা হচ্ছে। নতুন কোনো তথ্য বা প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.