জুমবাংলা ডেস্ক : রাজধানীর গুলশান-২ নম্বরে একটি বহুতল আবাসিক ভবনে আগুনের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া ভবন থেকে লাফিয়ে পড়ে চারজন আহত হয়েছেন।

গুলশানের আগুন নিয়ন্ত্রণে

Advertisement

রোববার রাত ১১টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আবদুল্লাহ মাসুদ চৌধুরী।

তিনি জানান, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। আমাদের উদ্ধারকারীরা ভেতরে কাজ করছে। এখন পর্যন্ত একজন মারা গেছেন বলে খবর পেয়েছি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রোববার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২ তলা ভবনের সাততলায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ১৩টি ইউনিট। ভবনটির ১২ ও আটতলায় অনেকেই আটকা পড়েছেন বলে জানা গেছে।

এদিকে জীবন বাঁচাতে ভবন থেকে লাফিয়ে পড়ে তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের পরিচয়ও জানা যায়নি।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আবাসিক ওই ভবনে অনেকগুলো পরিবার বসবাস করে। ভবনের বিভিন্ন তলায় অনেকে আটকা পড়েছেন। আগুন থেকে বাঁচতে ব্যালকনি থেকে কয়েকজনকে লাফিয়ে নিচে নামতে দেখা গেছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, চারজন নারী ও তিনজন পুরুষকে ওই ভবন থেকে উদ্ধার করা হয়েছে। তবে কতজন ভেতরে আটকে আছেন, তা জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন বলেন, ভবনটি আবাসিক। সাততলায় আগুন লেগেছে। ১২ ও আটতলায় অনেকেই আটকা পড়েছেন বলে খবর পেয়েছি। তবে মৃত্যুর বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

গুলশানে বহুতল আবাসিক ভবনে আগুন, একজনের মৃত্যু

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.